1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

ডেনমার্কের ড্রোনিংলান্ড কাপে দ্বিতীয় স্থান (রানার্সআপ) অর্জন করায় সানিডেল স্কুল অনূর্ধ্ব ১২ হ্যান্ডবল দলকে সংস্কৃতি প্রতিমন্ত্রীর অভিনন্দন

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ৩০৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার : ডেনমার্কের ড্রোনিংলান্ড কাপে দ্বিতীয় স্থান (রানার্সআপ) অর্জন করায় বাংলাদেশের সানিডেল স্কুল অনূর্ধ্ব ১২ হ্যান্ডবল দল জাগুয়ার্সকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।

প্রতিমন্ত্রী আজ এক অভিনন্দন বার্তায় সানিডেল স্কুল অনূর্ধ্ব ১২ হ্যান্ডবল দল জাগুয়ার্সের সকল খেলোয়াড়, কোচ, শিক্ষক-শিক্ষিকা, স্কুল কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সকলকে এ উপলক্ষ্যে প্রাণঢালা শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, গত ১৪ জুলাই ২০২৩ তারিখে ডেনমার্কের এক স্কুল টিমের বিপরীতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর রানার্সআপ পদক পেয়েছে টিম জাগুয়ার্স। এর আগে বিশ্বের বহু দেশের অনূর্ধ্ব ১২ হ্যান্ডবল দলের খেলোয়াড়দের হারিয়ে জাগুয়ার্স ড্রোনিংলান্ড কাপ ২০২৩ এর শীর্ষ দুইয়ে পৌঁছায়।

জাগুয়ার্সরা ইউরোপের চারটি দেশে চারটি আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করছে। এর মধ্যে রয়েছে নরওয়ের বার্জেন (Bergen) কাপ, সুইডেনের পার্টাইল (Partille) কাপ, ডেনমার্কের ড্রোনিংলান্ড (Dronninglund) কাপ এবং জার্মানির হ্যান্ডবল ডেইস (Days)।

জাগুয়ার্স গার্লস বার্জেন ও পার্টাইল কাপে ড্র ও একাধিক বিজয়ের পর ড্রোনিংল্যান্ড কাপে নয়টির মধ্যে আটটি ম্যাচে বিজয়ী হয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে। অন্যদিকে জাগুয়ার্স বয়েজ ড্রোনিংলান্ড কাপের রাউন্ড হায়েস্ট পদক অর্জন করেছে। নরওয়ে, সুইডেন ও ডেনমার্কের পর জাগুয়ার্সরা ১৫ জুলাই ২০২৩ থেকে ১৮ জুলাই ২০২৩ পর্যন্ত জার্মানিতে হ্যান্ডবল ডেইস টুর্নামেন্টে অংশগ্রহণ করতে যাচ্ছে।

এসব আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণের মাধ্যমে জাগুয়ার্সরা সারাবিশ্ব থেকে আসা হাজারো নবীন খেলোয়াড়ের সঙ্গে পরিচিত হবার সুযোগ পেয়েছে। একইসঙ্গে পেয়েছে চমৎকার প্রতিযোগিতায় নিজেদেরকে প্রমাণ করার সুযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!