1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

তারাপদ বৈরাগী স্মৃতি পাঠাগারে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৪৬ বার পঠিত

খুলনা জেলা প্রতিনিধি : ‘গ্রন্থগারে বই পড়ি/ স্মার্ট বাংলাদেশ গড়ি ’ এই স্লোগান কে ধারণ করে তারাপদ বৈরাগী স্মৃতি পাঠাগারের উদ্যোগে ৫ই ফেব্রুয়ারি গ্রন্থগার দিবস -২০২৪ পালিত হয়। শুরুতে পাঠাগারের সাধারণ সম্পাদক চন্দ্রশেখর বৈরাগীর নির্দেশনায় স্কুল শিক্ষার্থীদের নিয়ে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালি শেষে শিক্ষার্থীদেরকে পাঠাগারের গুরুত্ব জানানো ও কবিতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনাথ বন্ধু মন্ডল, আরো উপস্থিত ছিলেন সহকারী শিক্ষিকা অঞ্জলি রানী, প্রদীপ সরকার, কাকলি রানী ও টুম্পা বৈরাগী। প্রতিযোগিতা শেষে প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার লাভ করেন পঞ্চম শ্রেণীর নিলয় মন্ডল, দ্বিতীয় পুরস্কার লাভ করে চতুর্থ শ্রেণীর অংকন বাইন ও তৃতীয় পুরস্কার চতুর্থ শ্রেণীর স্বস্তিকা সানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!