1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

তারাপদ বৈরাগী স্মৃতি পাঠাগারের সুন্দর হাতের লেখা প্রশিক্ষণ কর্মশালার অনুষ্ঠিত

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ৫০৪ বার পঠিত

দীপঙ্কর বৈরাগী (স্টাফ রিপোর্টার) : খুলনা জেলার তারাপদ বৈরাগী স্মৃতি পাঠাগারের আয়োজনে শিক্ষা উপকরণ বিতরণ ও ১দিনের সুন্দর হাতের লেখা প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। পাঠাগার কক্ষে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কার্যক্রমে শিক্ষার্থীরা শিক্ষা উপকরণ গ্রহণ করে প্রশিক্ষণ কার্যক্রম কে আনন্দময় করে তোলেন। সুন্দর হাতের লেখা প্রশিক্ষণের পাশাপাশি শিক্ষার্থীরা পাঠাগারের বিভিন্ন বই নিয়ে আনন্দের সহিত পাঠ করেন।

পাশাপাশি বিভিন্ন পাঠ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আশা ব্যক্ত করেন। শিশুদের মধ্যে কাব্য বৈরাগী বলেন- ‘প্রতিযোগিতামূলক যে কোন আয়োজন হলে আমরা সকলে অংশগ্রহণ করতে চাই।’ ষষ্ঠ শ্রেণি পড়ুয়া নিতু বৈরাগী বলেন- ‘পাঠাগারের যে কোন আয়োজনে আমরা অবশ্যই থাকবো।’ সর্বোপরি এ প্রশিক্ষণ কর্মশালা যথাযথ পরিচালনার জন্য নবম শ্রেণী পড়ুয়া শিক্ষার্থী দীপ সানা ও দেবেশ বৈরাগীর সার্বিক সহযোগিতায় প্রশিক্ষণ কর্মশালা পূর্ণতা পায়। এতে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পাঠাগারের প্রতিষ্ঠাতা দীপঙ্কর বৈরাগী। সবশেষে পাঠাগারের সাধারণ সম্পাদক চন্দ্রশেখর বৈরাগীর পরবর্তী পাঠ প্রতিযোগিতার আগাম ঘোষণার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রমের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!