1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

দুস্থ ও ছিন্নমূল মানুষের সাথে ইফতারে সাদা মনের মানুষ সংস্কৃতি প্রতিমন্ত্রী

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ২২৮ বার পঠিত

পাঠাগার বার্তা ডেস্ক : পেশাজীবী, অসহায়, দুস্থ, ছিন্নমূল মানুষ, মন্ত্রী, সাংবাদিক সবাই এক কাতারে। পথে বসে করছেন একসঙ্গে ইফতার। যার মূল প্রতিপাদ্য ‘সবাই মিলে বাংলাদেশ’। রাজধানীর ব্যস্ততম এলাকা ‘সাংবাদিক পাড়া’ নামে খ্যাত কাওরান বাজারে এটিএন নিউজের সামনে দেখা যায় এমন দৃশ্য। বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহায়তায় এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও এটিএন নিউজের প্রধান নির্বাহী সম্পাদক মুন্নী সাহা।

গতকাল বিকালে ইফতারের কিছু আগেই হাজির হলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগিতায় গণমাধ্যমকর্মীদের উদ্যোগে দুস্থ, ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষের সঙ্গে ইফতার আয়োজনে যোগ দেন তিনি। নিজ হাতে ইফতারের প্লেট সাজান, শরবত পরিবেশন করেন এবং সবশেষে এসব মানুষের সঙ্গে পথে বসে ইফতার করেন।

এই আয়োজনে আরও যুক্ত হয়ে ছিলেন- গরিবের চিকিৎসক খ্যাত ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালের সহকারী পরিচালক ডা. আয়েশা আক্তার, এফবিসিসিআই’র সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টুর স্ত্রী ও নারী উদ্যোক্তা নাসরিন ফাতেমা আউয়াল এবং ‘ফুটবল মানব’ বলে খ্যাত মাসুদ রানা।

গতকাল ইফতারের আগ মুহূর্তে দেখা যায়, সুশৃঙ্খলভাবে ইফতারের জন্য বসেছেন কাওরান বাজার এলাকার দুস্থ, অসহায় ও নিম্ন আয়ের মানুষেরা। তাদের সঙ্গে আরও আছে ছিন্নমূল ও পথশিশু। সবার জন্য একই ইফতারের মেন্যু। সেলুফেন দিয়ে মোড়ানো প্লেটে বিরিয়ানি, ফল, বিস্কুট এবং খেজুর। সঙ্গে আছে শরবত। সবাই একসঙ্গে মিলে করলেন ইফতার। কারও মধ্যে নেই তাড়াহুড়া।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা মাইকে আহ্বান জানান, ইফতারের ব্যবস্থা আছে সবাই চলে আসেন। তাদের আহ্বানে সাড়া দিয়ে জড়ো হচ্ছে নিম্ন আয়ের মানুষরা। অন্তত ১৫০-২০০ মানুষের ইফতারের ব্যবস্থা এখানে প্রতিদিন করা হয় বিনামূল্যে।

এসময় সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের সময়ও আমরা সবাই এক কাতারে ছিলাম। এখানেই তো সবাই মিলে বাংলাদেশ। ধর্ম, বর্ণ, গোত্র কার কী পেশা তাও জানি না। কিন্তু সবাই মিলে একসঙ্গে বসেছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!