1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

নজরুলই প্রথম বাংলায় গজল গান রচনা করেছেন- সংস্কৃতি প্রতিমন্ত্রী

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ২১৩ বার পঠিত

পাঠাগার বার্তা ডেস্ক : সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, নজরুলই প্রথম বাংলায় গজল গান রচনা করেছেন। বাংলার আনাচে-কানাচে যে গজল গান ছড়িয়ে পড়েছিল সুরের মূর্ছনায় তা সবই নজরুলের। তাঁর গজলে আছে ইরানি কাব্যসুষমার লালিত্য ও ভারতীয় সংগীতের অপূর্ব সুর। নজরুলের গজল তাই সৃষ্টি রসে অতুলনীয়। তাঁর গজলে অবশ্য ইরানি মহাকবি হাফিজের প্রভাব লক্ষণীয়। সেই সঙ্গে ওমর খৈয়ামেরও।

প্রতিমন্ত্রী আজ বিকালে রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘর এর কবি সুফিয়া কামাল মিলনায়তনে জাদুঘর আয়োজিত ‘কাজী নজরুল ইসলামের গজল: বাংলা গানের মাইলফলক’ শীর্ষক সেমিনার-আলোচনা সভা ও সংগীতানুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রধান অতিথি বলেন, প্রিয়তম সন্তান বুলবুলের মৃত্যুর পর কবি নজরুল মুষড়ে পড়েছিলেন। তখন তিনি আধ্যাত্মিকতার পথে ধাবিত হয়েছিলেন। আমাদেরও সে পথে অনুপ্রাণিত করেছেন। সে সময় তিনি রচনা করেছেন অসংখ্য ইসলামী গান- গজল, হামদ, নাত প্রভৃতি। তাঁর ইসলামী গানে পাওয়া যায় সমাজ সচেতনতা, সাম্য, মৈত্রী, স্বাধীনতা, সংগ্রাম ও শান্তির বারতা।

বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজ এর সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আবুল মনসুর। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহকারী অধ্যাপক ড. প্রিয়াংকা গোপ। আলোচনা করেন বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ও অনুবাদক অধ্যাপক ড. নাশিদ কামাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয় জাদুঘর এর মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!