1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

নতুন প্রজন্মকে নিয়মিত জাদুঘর পরিদর্শনে উদ্বুদ্ধ করতে হবে- সংস্কৃতি প্রতিমন্ত্রী

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ২১৬ বার পঠিত

পাঠাগার বার্তা ডেস্ক : সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, জাদুঘর যেকোনো জাতির সভ্যতা, ইতিহাস-ঐতিহ্যের ধারক ও বাহক। আজকের নতুন প্রজন্ম আগামী দিনের দেশ গড়ার কারিগর। তারাই ভবিষ্যতে দেশ ও জাতিকে নেতৃত্ব দিবে। আগামীর উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ এবং ইতিহাস সচেতন নতুন প্রজন্ম গড়ে তুলতে হলে তাদের বিভিন্ন জাদুঘরে নিয়ে যেতে হবে এবং নিয়মিত জাদুঘর পরিদর্শনে উদ্বুদ্ধ করতে হবে।

প্রতিমন্ত্রী আজ সকালে রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘর এর নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে জাতীয় জাদুঘরের প্রাকৃতিক ইতিহাস বিভাগের সংগৃহীত নিদর্শনের বিশেষ প্রদর্শনী ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রধান অতিথি বলেন, জাদুঘরের প্রাকৃতিক ইতিহাস বিভাগ আয়োজিত এ বিশেষ প্রদর্শনীর মাধ্যমে দর্শক চিরায়ত বাংলার হারিয়ে যাওয়া প্রাকৃতিক ঐতিহ্যকে স্মরণ করতে পারবে। সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের পাশাপাশি জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য সুরক্ষার সচেতনতা বৃদ্ধিতে জনগণকে এগিয়ে আসতে অনুপ্রাণিত করাই এ প্রদর্শনী আয়োজনের মূল উদ্দেশ্য। সবাইকে নিয়মিত জাদুঘর পরিদর্শনের আহবান জানিয়ে তিনি বলেন, দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সাথে পরিচিত হয়ে নিজেদের সমৃদ্ধ করুন।

বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজ এর সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আবুল মনসুর। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন বাংলাদেশ জাতীয় জাদুঘর এর মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি।

উল্লেখ্য, পনেরো দিনব্যাপী আয়োজিত এ বিশেষ প্রদর্শনী আজ থেকে শুরু হয়ে আগামী ২৪ এপ্রিল ২০২২ তারিখ পর্যন্ত চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!