1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

নবীগঞ্জের চরগাঁও গ্রামে ‘করুণাময় সরকার গণগ্রন্থাগার’ এর উদ্বোধন

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ৩২৮ বার পঠিত
হবিগঞ্জ  জেলা প্রতিনিধি
নবীগঞ্জ উপজেলার ১নং (পঃ) বড় ভাকৈর ইউনিয়নের চরগাঁও গ্রামে ‘করুণাময় সরকার গণগ্রন্থাগার’ এর উদ্বোধনী উপলক্ষে বিগত ৫ নভেম্বর বিকালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাবেক মেম্বার সোনামণি সরকারের সভাপতিত্বে ও বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদ হবিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক উজ্জ্বল কান্তি দাশের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রত্নদীপ দাস রাজু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-১নং পশ্চিম বড় ভাকৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সত্যজিত দাশ, আওয়ামীলীগ নেতা ও তরুণ সমাজসেবক রূপক চন্দ্র দাশ, সমাজসেবক ও চেয়ারম্যান পদপ্রার্থী রঙ্গলাল দাশ, বিবিয়ানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানুমণি সরকার, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুক্রতী রাণী দাশ, ছাত্রনেতা অনির্বান নাগ, সাবেক মেম্বার সূর্যকান্ত সরকার, ডা. কেশব সরকার, মেম্বার পদপ্রার্থী কৃষ্ণ বিশ্বাস, কানাই বিশ্বাস, মোঃ বীর মিয়া, ‘করুণাময় সরকার গণগ্রন্থাগার’ এর উদ্যোক্তা রেভা রাণী সরকার, সভাপতি বিধান সরকার, সমীরণ বিশ্বাস, ফুলেন সরকার, ইসকন্দর মিয়া, ধীরেশ দাশ প্রমুখ।
বক্তৃতা বলেন- প্রত্যন্ত অঞ্চলে গণগ্রন্থাগার প্রতিষ্ঠার মাধ্যমে এলাকার শিক্ষা-সংস্কৃতি আরও একধাপ এগিয়ে যাবে। আনুষ্ঠানিক শিক্ষার বাইরে গণগ্রন্থাগারের মধ্য দিয়ে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের জ্ঞানার্জনের সুযোগ সৃষ্টি হয়েছে। সমাজের বিত্তবান ও সচেতন নাগরিকদের গণগ্রন্থাগারের উন্নয়নে কাজ করতে হবে। অনুষ্ঠান শেষে চেয়ারম্যান পদপ্রার্থী রঙ্গলাল দাশ পাঁচ হাজার টাকা নগদ অর্থ গ্রন্থাগারে অনুদান হিসেবে প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!