1. admin@pathagarbarta.com : admin :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরীকে লাল-সবুজ সাইক্লিং ক্লাবের সংবর্ধনা সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যু্গ্ম সচিব মোস্তফা মোরশেদ উৎসবমুখর বর্ণাঢ্য আয়োজনে কানামাছি’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ

নবীগঞ্জে অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরীকে লাল-সবুজ সাইক্লিং ক্লাবের সংবর্ধনা

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৪৫ বার পঠিত

 

সংবাদ বিজ্ঞপ্তি : নবীগঞ্জ পৌরসভার সাবেক প্রথম মেয়র, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান করেছে লাল-সবুজ সাইক্লিং ক্লাব, নবীগঞ্জ।

শনিবার আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে ক্লাবের পক্ষ থেকে তাঁর শিক্ষা, সমাজসেবা এবং নবীগঞ্জ পৌরসভার উন্নয়নে দীর্ঘদিনের অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী একজন সৎ, দক্ষ ও জনবান্ধব ব্যক্তিত্ব হিসেবে নবীগঞ্জবাসীর কাছে সুপরিচিত। শিক্ষা, সমাজসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয়।

সম্মাননা গ্রহণ শেষে অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী লাল-সবুজ সাইক্লিং ক্লাবের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, যুবসমাজকে খেলাধুলা, ভ্রমণ, পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হতে হবে। তবেই একটি সুন্দর ও সচেতন সমাজ গড়ে তোলা সম্ভব।

লাল-সবুজ সাইক্লিং ক্লাবের সভাপতি মোঃ মাজহারুল ইসলাম তারেক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল জাহান চৌধুরী, ক্লাবের সাধারণ সম্পাদক মোজাহিদ আহমদ এবং কার্যনির্বাহী কমিটির সদস্য শাহরিয়ার রশীদ বুলবুল, কাউসার আহমেদ, সৌমিক ও মুন্নাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের এক পর্যায়ে অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরীর হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!