1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

নবীগঞ্জে ‘কুটিশ্বর দাশ স্মৃতি সাহিত্য পরিষদ’-এর নতুন কমিটি গঠিত

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৬৪ বার পঠিত
নবীগঞ্জ প্রতিনিধি (হবিগঞ্জ): নবীগঞ্জের ঐতিহ্যবাহী সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন ‘কুটিশ্বর দাশ স্মৃতি সাহিত্য পরিষদ’- এর এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে নবীগঞ্জ থানা রোডের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি রত্নদীপ দাস রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকান্ত দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- সহ-সভাপতি শংকর চন্দ্র পাল, প্রভাষ চন্দ্র দাশ টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক রাজেশ দাশ, সাংগঠনিক সম্পাদক লিকছন দাশ। সভায় অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন- যুগ্ম সাধারণ সম্পাদক শুভন দাশ, সহ-সাংগঠনিক সম্পাদক জগদীশ দাশ, শিক্ষা ও নারী বিষয়ক সম্পাদক রিমা চন্দ, তথ্য ও গবেষণা সম্পাদক সপ্তম দাশ প্রমুখ।
সভায় বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়। শংকর চন্দ্র পালকে সভাপতি, রাজেশ দাশকে সাধারণ সম্পাদক ও লিকছন দাশকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়। সভায় আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং শারদীয় দুর্গা পূজা উপলক্ষে শারদ সংকলন ‘আনন্দময়ীর আগমনে’ প্রকাশনার সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!