1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ধনঞ্জয় চৌধুরীর মৃত্যুতে পাঠাগার বার্তা’র সম্পাদকের শোক প্রকাশ

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ২৫৭ বার পঠিত

পাঠাগার বার্তা ডেস্ক : হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার মাধবপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ধনঞ্জয় চৌধুরী আজ দুপুর ১২ ঘটিকায় নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারণে মৃত্যু বরন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তাঁর মৃত্যুতে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ এর নেতৃত্বে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ৭নং করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মলোন্দু দাশ রানা, ১নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রঙ্গলাল দাশ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব রত্নদীপ দাস রাজু। তাঁর সহযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা সুনীল দাশ, বীর মুক্তিযোদ্ধা অবনী মোহন দাশ, বীর মুক্তিযোদ্ধা নীলকন্ঠ দাশ, বীর মুক্তিযোদ্ধা লক্ষ্মীকান্ত দাশ, বীর মুক্তিযোদ্ধা ইরেশ দাশ, প্রধান শিক্ষক প্রদীপ চন্দ্র দাশ, মেম্বার সুজিত দাশ প্রমুখ।

রাষ্ট্রীয় মর্যদা প্রদানের পর তাঁর পারিবারিক শ্বশানে অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। বীর মুক্তিযোদ্ধা ধনঞ্জয় চৌধুরী মৃত্যুকালে স্ত্রী, ৩ পুত্র, ৩ কন্যা সহ অসংখ্যক গুণাগ্রাহী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা ধনঞ্জয় চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন পাঠাগার বার্তা’র সম্পাদক ও প্রকাশক রত্নদীপ দাস রাজু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!