1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

নবীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : শনিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪১৫ বার পঠিত


হবিগঞ্জ জেলা প্রতিনিধি : আজ ৫ম জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে নবীগঞ্জ উপজেলার মুক্তাহার গ্রামের ‘বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’ দিবসটিকে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করে। এবারে গ্রন্থাগার দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল ‘সুবর্ণজয়ন্তীর অঙ্গীকার / ডিজিটাল গ্রন্থাগার।’ এ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার-এ বিভিন্ন গ্রন্থ থেকে পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গ্রন্থাগার পরিচালনা পর্ষদের সভাপতি রত্নদীপ দাস রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গৌতম দাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন- সহ-সভাপতি প্রদীপ চন্দ্র দাশ পল্টু, নির্বাহী সদস্য রত্নেশ্বর দাস রামু, পাঠক ফোরামের সহ-সভাপতি সাগর দাশ জনি, সহ-সভাপতি দেবাশীষ দাশ রতন, সাংগঠনিক সম্পাদক কনিক দাশ শুভ, ক্রীড়া ও সাংস্কৃতিক ফোরামের সাধারণ সম্পাদক নিউটন দাস প্রমুখ। বক্তারা বলেন – বই হচ্ছে মানুষের উৎকৃষ্ট বন্ধু। ভালো বই মানুষের জীবনকে বদলে উন্নতির পথে নিয়ে যেতে পারে। আমাদের পরিপূর্ণ মানুষ হতে হলে বই পড়তে হবে। আর বই পড়তে হলে আমাদের পাঠাগার মুখী হতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন- সোনার বাংলাদেশ গড়তে হলে সোনার মানুষ হতে হবে। আর সোনার মানুষ হতে হলে বই পড়ার বিকল্প নেই।

আলোচনা পর্বের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা তিনটি বই ও অন্যান্য আরও তিনটি বই পাঠ করেন। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী থেকে পাঠ করেন- রত্নেশ্বর দাস রামু, কনিক দাশ শুভ, গৌরব দাশ, রাসেল দাশ। কারাগারের রোজনামচা থেকে পাঠ করেন- গৌতম দাশ, সঞ্জয় দাশ, নিউটন দাশ, জয় দাশ। আমার দেখা নয়াচীন পাঠা করেন- সুবির দাশ, গৌরাঙ্গ দাশ, হৃদয় দাশ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কিশোর সংকলন থেকে পাঠ করেন প্রদীপ চন্দ্র দাশ, ইশ্বর চন্দ্র বিদ্যাসাগরের জীবনী পাঠ করেন- সাগর দাশ জনি, উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর শ্রেষ্ঠ কিশোর গল্প থেকে পাঠ করেন- দেবাশীষ দাশ রতন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!