1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’ এর পক্ষ থেক যুব-কিশোরদের মধ্যে ফুটবল প্রদান

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১৭১ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘সনাতন-দীননাথ যুব ও সমাজকল্যাণ সংস্থা’-এর সহযোগী সংগঠন ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’ এর পক্ষ থেকে আজ বিকালে (শুক্রবার, ৫ জুন) মুক্তাহার গ্রামের যুব-কিশোরদের ফুটবল প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন- ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’ এর সভাপতি তীর্থ দাশ, সহ-সভাপতি খোকন দাশ, নির্বাহী সদস্য দুর্জয় দাশ, উপ-দপ্তর সম্পাদক নবীন দাশ, প্রীতম দাশ, অনিক দাশ, সোহাগ, সজিব দাশ, নিলয় দাশ, সেপ্পু প্রমুখ।

এ সময় বক্তাগণ বলেন- একটি আদর্শ সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। আজকের তরুণ প্রজন্মকে মোবাইল ফোনের আসক্তি, কুসঙ্গ এবং মাদকের কুপ্রভাব থেকে দূরে রাখতে খেলার মাঠ সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারে। আমরা চাই মুক্তাহার গ্রামের প্রতিটি কিশোর ও যুবক বিকেলে ঘরে বসে না থেকে মাঠে আসুক, খেলুক এবং নিজেদের সুস্থ-সবল রাখুক। ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’ সবসময় তরুণদের পাশে আছে। ফুটবল কেবল চামড়ার গোলক নয়, এগুলো আমাদের ঐক্য, সম্প্রীতি এবং তারুণ্যের প্রতীক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!