1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কল্যাণ ট্রাস্ট’ আয়োজিত সাধারণ জ্ঞান প্রতিযোগীতায় নির্বাচিত শিক্ষার্থীদের সংবর্ধনা  

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ২৯৪ বার পঠিত
সাধারণ জ্ঞান প্রতিযোগীতায় সংবর্ধিত শিক্ষার্থী
স্টাফ রিপোর্টার: ‘সনাতন-দীননাথ কল্যাণ ট্রাস্ট’ আয়োজিত সাধারণ জ্ঞান প্রতিযোগীতায় নির্বাচিত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।  শুক্রবার (২০ ডিসেম্বর) হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার মুক্তাহার গ্রামে ‘বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’-এ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ৭নং করগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ। বিশিষ্ট সমাজসেবক রাসমোহন দাশের সভাপতিত্বে ও গ্রন্থাগার-এর পাঠক ফোরামের সভাপতি দেবাশীষ দাশ রতনের সঞ্চালনায় সভার শুরুতে ব্রিটিশ শাসনামলের নবীগঞ্জ থানার ৩৯ নং সার্কেলের সরপঞ্চ শ্রীমান সনাতন দাস ও ৩৯ নং সার্কেলের সরপঞ্চ শ্রীমান দীননাথ দাস-এঁর স্মরনে একমিনিট দাড়িয়ে নীরবতা পালন করা হয়।
সভায় স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের সাধারণ সম্পাদক রত্নদীপ দাস (রাজু)।  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মুক্তাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিনয় দাশ, বীর মুক্তিযোদ্ধা ছায়ানন্দ দাশ, তরুন সমাজকর্মী ও পল্লী চিকিৎসক বিশ্বজিৎ দাশ নারায়ণ, পল্লী চিকিৎসক রিন্টু দাশ, প্রদীপ বিশ্বাস, প্রফুল্ল দাশ, কাজল দাশ, সজীব দাশ, প্রান্ত দাশ, জিৎ দাশ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ বলেন- “পাঠ্য বইয়ের পাশাপাশি উন্নত মানুষ হতে হলে সাধারণ জ্ঞান চার্চার বিকল্প নেই। প্রতিযোগীতার এই দিনে আমাদের স্কুলের সিলেবাসের বাইরের জ্ঞান অর্জন করা অত্যাবশ্যকীয়। স্কুল ও শিক্ষকের পাশাপাশি শিক্ষার্থীদের মেধা ও মননশীলতা চর্চায় এই ট্রাস্টের কার্যক্রম নিঃসন্দেহে প্রশংসনীয়। আগামীদিনে এই ট্রাস্টের কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে আমি বিশ্বাস করি।”
প্রসঙ্গত, বিগত ১ ডিসেম্বর মুক্তাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সনাতন-দীননাথ কল্যাণ ট্রাস্ট’-এর উদ্যোগে সাধারণ জ্ঞান প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় এবং তৃতীয় শ্রেণি, চতুর্থ শ্রেণি ও পঞ্চম শ্রেণির ৭১ জন শিক্ষার্থীদের অংশ গ্রহনে সাধারণ জ্ঞান প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতি ক্লাস থেকে সর্বোচ্চ মার্ক পাওয়া ৫জন কে নির্বাচিত করে মোট ১৫জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও স্মারক সম্মাননা প্রদান করা হয়। ৩য় শ্রেণিতে ১ম স্থান সৌর নীল দাশ, ২য় স্থান. মিম দাশ, ৩য় স্থান পিয়াস দাশ, ৪র্থ স্থান দেবেন্দ্র দাশ, ৫ম স্থান তোষার দাশ। ৪র্থ শ্রেণিতে ১ম স্থান তৃষান দাশ, ২য় স্থান তুর্য দাশ, ৩য় স্থান তিথি দাশ, ৪র্থ স্থান রাজশ্রী দাশ, ৫ম স্থান প্রমি দাশ। ৫ম শ্রেণিতে ১ম স্থান হিমেল দাশ, ২য় স্থান মম দাশ, ৩য় স্থান হৃদি দাশ, ৪র্থ স্থান সজীব দাশ, ৫ম স্থান তুলি দাশ। সভা শেষে প্রধান অতিথি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ, সাধারণ জ্ঞান প্রতিযোগীতায় পরীক্ষক প্রধান শিক্ষক সুবিনয় দাশ, সহকারী শিক্ষক আভা রাণী দাশ, সহকারী শিক্ষক রাশেদা বেগমকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!