1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ যুব ও সমাজকল্যাণ সংস্থা’ আয়োজিত মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত 

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৩২৭ বার পঠিত
 
স্টাফ রিপোর্টার: যুব সম্প্রদায় একটা দেশের সম্পদ ও চালিকা শক্তি। যে দেশের যুব সম্প্রদায় যতটা বেশি প্রশিক্ষিত ও কর্মঠ, সে দেশের অর্থনীতি ততটাই শক্তিশালী। হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার সামাজিক সংগঠন ‘সনাতন-দীননাথ যুব ও সমাজকল্যাণ সংস্থা’ আয়োজিত যুব সমাজ ও সংগঠনের সদস্যদের নিয়ে মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধিত ব্যক্তিত্বের বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন, জাতীয় যুব উন্নয়ন অধিদপ্তর হবিগঞ্জ জেলার উপপরিচালক একেএম আব্দুল্লাহ ভূঞা।

প্রধান অতিথি ও সংবর্ধিত ব্যক্তিত্বকে মানপত্র প্রদান করেন সংগঠনের সদস্যবৃন্দ।

আজ (বৃহস্পতিবার, ৩০ অক্টোবর) সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনের সভাপতি দেবাশীষ দাশ রতনের সভাপতিত্বে ও সদস্য কনিক দাশ শুভর সঞ্চালনায় সভার শুরুতে প্রধান অতিথি ও সংবর্ধিত ব্যক্তিত্ব একেএম আব্দুল্লাহ ভূঞাকে ফুলের তোড়া দিয়ে বরন করে নেন সংগঠনের সদস্যবৃন্দ এবং পরে মানপত্র পাঠ করে শুনানো হয়।

বিশেষ অতিথি কে মানপত্র প্রদান করেন সংগঠনের সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছিলেন- নবীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, নবীগঞ্জ উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম ও অবসরপ্রাপ্ত পরিবার কল্যাণ পরিদর্শিকা রত্না দাশ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সংগঠনের সহ-সভাপতি সাগর দাশ, ট্রেজারার নিউটন দাশ, সাংগঠনিক সম্পাদক জয় দাশ, দপ্তর সম্পাদক রাসেল মিয়া, নারী বিষয়ক সম্পাদক সীমা রাণী দাশ, সদস্য সজীব দাশ, গৌরাঙ্গ দাশ গৌরা, ঝুমা রাণী দাশ, পল্লবী রাণী দাশ, সাবিনা বেগম, সৃষ্টি রাণী দাশ, ওলী রাণী দাশ, সনাতন-দীননাথ কিশোর সংসদের সভাপতি তীর্থ দাশ, দপ্তর সম্পাদক গোপাল দাশ জিৎ, সাংস্কৃতিক সম্পাদক দীপ শেখর দাশ, নিধু দাশ প্রমুখ। সব শেষে সংবর্ধিত অতিথি ও বিশেষ অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

প্রধান অতিথি ও সংবর্ধিত ব্যক্তিত্বকে ফুলের তোড়া দিয়ে বরন করেন সংগঠনের সদস্যবৃন্দ।

উল্লেখ্য যে, সংস্থাটি নবীগঞ্জ উপজেলার মুক্তাহার গ্রামের দুই কীর্তি পুরুষ, ব্রিটিশ শাসনামলের নবীগঞ্জ থানার ৩৯নং সার্কেল পঞ্চায়েতের দুই সহোদর সরপঞ্চ ও ব্রিটিশ বিরোধী স্বদেশী আন্দোলনের স্থানীয় সংগঠক শ্রীমান সনাতন দাস ও শ্রীমান দীননাথ দাস এঁর নামানুসারে প্রতিষ্ঠিত।

 ব

বক্তব্য রাখছেন বিশেষ অতিথি মো: জহিরুল ইসলাম

সংস্থাটি ২০২৪ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠার পর থেকেই নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের মুক্তাহার গ্রামে ছাত্র ও যুব সমাজকে নিয়ে বাল্য বিবাহ রোধ, ইভটিজিং ও মাদক বিরোধী সচেতনতা, ক্রীড়া প্রতিযোগিতা সহ সমাজের অসঙ্গতিপূর্ণ বিষয় ও সমাজকল্যাণ মূলক কাজ করে যাচ্ছে।

বক্তব্য রাখছেন বিশেষ অতিথি মো: নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!