1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

নবীগঞ্জ উপজেলার বাগাউড়া মুজিব পল্লী সামাজিক সংগঠন -এর কমিটি গঠন

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪
  • ১৪৮ বার পঠিত

ষ্টাফ রিপোটার : হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ২নং পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের বাগাউড়া গ্রামে মুজিব পল্লী সামাজিক সংগঠন ‘মানব কল্যাণ’-এর ৭১ সদস্যবিশিষ্ট কমিটি আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়েছে। সকলের সম্মতিক্রমে মিজানুর রহমান সভাপতি, আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক এবং মাহফুজ রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। গতকাল শুক্রবার (৫ইং জানুয়ারি) সকাল ১০ টার দিকে মুজিব পল্লী সামাজিক  সংগঠনের অফিস প্রাঙ্গণে আলোচনার মধ্যদিয়ে এ কমিটি গঠন করা হয়।

এদিকে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ-এর অন্যতম অঙ্গীকার হচ্ছে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন, অসহায়দের পাশে দাঁড়ানোসহ পরিবেশ সচেতনতা, সামাজিক কুসংস্কার দূরকরণ ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন করা।

সংগঠনের কমিটি গঠনকালে নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, আমরা যুবসমাজকে নিয়ে সমাজের ভালো কিছু কাজ করতে বদ্ধপরিকর। সকলের সহযোগিতায় সমাজ থেকে মাদক নির্মূলের কাজ করে যাব। সামাজিক সংগঠন মানব কল্যাণ-এর অন্যতম ভূমিকা থাকবে মাদকমুক্ত সমাজ, নিরক্ষরতা দূর, বাল্যবিবাহ রোধ, গরিব-দুখী মানুষের উপকার করা এবং সামাজিক কুসংস্কার দূর করা। বিশেষ করে মানব কল্যাণ-এর সকল সদস্যসহ গ্রামের সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপস্থিত ছিলেন- নবীগঞ্জ উপজেলার প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক রাকিল হোসেন, নবীগঞ্জ উপজেলার প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক আশাহীদ আলী আশা, কমিটির উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন- আব্দুল মালেক, ইব্রাহিম,রহমান, শাহিন মিয়া, রায়হান মিয়া, রিমন মিয়া প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!