1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণাঃ ২৫ ডিসেম্বর নির্বাচন

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৯ বার পঠিত

 

সালেহ আহমদ (স’লিপক): হবিগঞ্জের নবীগঞ্জ প্রেসক্লাবের কার্য-নির্বাহী কমিটি ২০২৫ এর নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় নবীগঞ্জ প্রেসক্লাব ভবনে নির্বাচনের তফসিল ঘোষণা করেন নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার মোঃ ফজলুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল চৌধুরী এবং নির্বাচন কমিশনার নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম এ আহমদ আজাদ।

প্রধান নির্বাচন কমিশনার মোঃ ফজলুর রহমানের তফসিল ঘোষণা অনুযায়ী নবীগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ২০২৫ এর নির্বাচনের বিভিন্ন পদে প্রার্থীদের মনোনয়ন ফরম রবিবার (১৫ ডিসেম্বর) বেলা ১টা থেকে ৩টার মধ্যে প্রেসক্লাব ভবন হতে নির্ধারিত ফি পরিশোধ করে সংগ্রহ করতে হবে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা ১টা হতে ৩টার মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে। ওই দিনই বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বেলা ১টা হতে ২টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। বুধবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টা হতে ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ শেষে ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।

তফসিল ঘোষণা অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সেলিম তালুকদার, সাবেক সভাপতি এসআর চৌধুরী সেলিম, আনোয়ার হোসেন মিঠু, এটিএম সালাম, দৈনিক বিবিয়ানার সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী, সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, মো. সরওয়ার শিকদার, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার এম এ বাছিত, সাবেক সভাপতি মুরাদ আহমদ, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, মহিবুর রহমান চৌধুরী তছনু, সলিল বরণ দাশ, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী, অর্থ সম্পাদক শওকত আলী, নির্বাহী কমিটির সদস্য শাহ সুলতান আহমেদ, এম মুজিবুর রহমান, হাবিবুর রহমান চৌধুরী শামীম, সাধারণ সদস্য আবু তালেব, কিবরিয়া চৌধুরী, এটিএম জাকিরুল ইসলাম, ছনি আহমেদ চৌধুরী, সাগর আহমদ, ইকবাল হোসেন তালুকদার, শাহরিয়ার শাওন, আলাল মিয়া, অঞ্জন রায়, জুয়েল আহমদ, স্বপন রবি দাস প্রমূখ।

তফসিল ঘোষণার পূর্বে সাংবাদিক মহিবুর রহমান চৌধুরী তছনুর দাদীর সুস্থতা কামনায় মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক শাহ্ সুলতান আহমদ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!