1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

নবীগঞ্জ স্টুডেন্ট এসোসিয়েশন সাস্টের কমিটি গঠন 

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৩১৩ বার পঠিত
পাঠাগার বার্তা ডেস্ক : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবীগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন নবীগঞ্জ স্টুডেন্ট এসোসিয়েশন সাস্ট’র নতুন কমিটি গঠিত হয়েছে। এতে নৃবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ঋত্বিক দাশকে সভাপতি ও অর্থনীতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাঈন উদ্দিনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। গতকাল (মঙ্গলবার, ৩রা মার্চ ) সন্ধ্যায় সামাজিক বিজ্ঞান ভবনে সংগঠন কর্তৃক আয়োজিত এক ইফতার মাহফিলে এ কমিটি ঘোষণা করেন সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মো আবুল ফজল এবং নবীগন্জ স্টুডেন্টে এসোসিয়েশনের উপদেষ্ঠা সহযোগী অধ্যাপক সুব্রত দাশ।
নতুন কমিটিতে মনোনীত অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি দৈপায়ন দাস, মাহফুজ আহমেদ রাফি, যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব দাশ, কোষাধ্যক্ষ সজীব দাশ, সহকারী কোষাধ্যক্ষ আজিজুর রহমান। এছাড়াও সাংগঠনিক সম্পাদক ফারিহা মাহবুবা, দপ্তর সম্পাদক ফখরুল আমিন, প্রচার সম্পাদক সিদ্দিকুর রহমান তারেক, শিক্ষা বিষয়ক সম্পাদক অমিত হাসান, নারী বিষয়ক সম্পাদক সুমি দাশ ও নুসরাত জাহান নীলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!