1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

নারী চা শ্রমিক ও কর্মজীবী নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য নিয়ে সংলাপ ও গ্রন্থের মোড়ক উন্মোচন আজ

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১৬২ বার পঠিত

 

 

বিশেষ প্রতিনিধি (শ্রীমঙ্গল, মৌলভীবাজার): নারী চা শ্রমিক ও কর্মজীবী নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য নিয়ে সংলাপ ও গ্রন্থের মোড়ক উন্মোচন আজ২৮ নভেম্বর ২০২৪ : নারীর প্রতি সহিংসতা: সমাধানে ১৬ দিনের প্রচারাভিযান’ উপলক্ষে ‘নারী চা শ্রমিক ও অন্যান্য কর্মজীবী নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য’ শীর্ষক সংলাপ এবং চা শ্রমিকদের নিয়ে প্রকাশিত গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর ২০২৪) শ্রীমঙ্গলের ব্র্যাক লার্নিং সেন্টারে দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে সংলাপ ও একটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হবে।

চা শ্রমিকদের নিয়ে সেড-এর জরিপ ও অনুসন্ধান-ভিত্তিক সদ্য প্রকাশিত ১৫২ পৃষ্ঠার বইটির মোড়ক উন্মোচন, টি ওয়ার্কার্স অব বাংলাদেশ: রিয়ালিটিজ অ্যান্ড চ্যালেঞ্জেস (বাংলাদেশের চা শ্রমিক: বাস্তবতা ও চ্যালেঞ্জ), চা শ্রমিকদের আর্থ-সামাজিক অবস্থা, কর্মপরিবেশ, চা বাগানে শ্রম আইনের প্রয়োগ ও অপপ্রয়োগ, মজুরি, স্বাস্থ্য, নারীর প্রতি সহিংসতা, সামাজিক সুরক্ষা ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত ও বিশ্লেষণ তুলে ধরা হবে। বই-এ নারী চা শ্রমিকদের বিষয়ে বিশেষ নজর দেয়া হয়েছে।

আলোচনা পর্বে নারীকন্ঠ হিসাবে কথা বলবেন শ্রীমতি বাউরি, সহ-সভাপতি, জুড়ি ভ্যালী, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন (বিসিএসইউ); জেসমিন আক্তার, সহ-সভাপতি, বিসিএসইউ; ইভান আহমেদ কথা, হিজড়া অধিকার কর্মী; রাজিয়া সুলতানা, অধিকার কর্মী এবং হরিজন নারী প্রতিনিধি, শ্রীমঙ্গল ও মৌলভীবাজার।

আলোচনা পর্বে সম্মানিত অতিথি এবং আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর সাবেক মহাপরিচালক ড. মোহাম্মদ আব্দুল ওয়াজেদ; মোহাম্মদ নাহিদুল ইসলাম, উপ পরিচালক, বিভাগীয় শ্রম দপ্তর, শ্রীমঙ্গল; মিজ শাহেদা আকতার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, শ্রীমঙ্গল; মোহাম্মাদ মাহবুবুল হাসান, উপ-মহাপরিদর্শক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শ্রীমঙ্গল; মো. সুয়েব হোসেন চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, শ্রীমঙ্গল; ডা. সত্যকাম চক্রবর্তী, সাবেক সিভিল সার্জন, মৌলভীবাজার; মাখনলাল কর্মকার, সভাপতি, বিসিএসইউ; রামভজন কৈরী, সাবেক সাধারণ সম্পাদক, বিসিএসইউ; নৃপেন পাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বিসিএসইউ; এবং পরেশ কালিন্দি, অর্থ সম্পাদক, বিসিএসইউ।

উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, সাপ্তাহিক নতুন কথার বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান সহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

সেড-এর পরিচালক ফিলিপ গাইনের সভাপতিত্ব ও সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হবে সকাল ১০টায়। রেজিস্ট্রেশন সকাল সাড়ে নয়টায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!