1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

পঙ্কজ ভট্টাচার্যের মৃত্যুতে পাঠাগার বার্তা’র সম্পাদকের শোক প্রকাশ

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩
  • ১৪৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি : বরেণ্য রাজনীতিবিদ, মহান মুক্তিযুদ্ধে ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়ন গেরিলা বাহিনীর সংগঠক, ঐক্য ন্যাপ সভাপতি, ষাটের দশকের ছাত্র আন্দোলনের অন্যতম নেতা পঙ্কজ ভট্টাচার্যের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পাঠাগার বার্তা’র সম্পাদক ও প্রকাশক রত্নদীপ দাস (রাজু)। এক বিবৃতিতে তিনি বলেন – “পঙ্কজ ভট্টাচার্য ছিলেন গতানুগতিক ধারার বাইরের অসাম্প্রদায়িক চেতনার একজন রাজনীতিবিদ। যিনি ক্ষমতার জন্য রাজনীতি করেননি। এমনকি মন্ত্রীত্বের সুযোগ পেয়েও তিনি তা গ্রহন করেননি। আজীবন নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠা ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কাজ করে গেছেন”।

উল্লেখ যে, ১৯৩৯ সালে ৬ আগষ্ট চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া গ্রামে জন্মগ্রহণকারী পঙ্কজ ভট্টাচার্য একজন কৃতি ফুটবলার ছিলেন এবং তিনি বিভিন্ন গণমাধ্যমে লেখালেখির জন্যও সুনাম অর্জন করেছিলেন। ছোটবেলা থেকেই তিনি ছাত্র আন্দোলনে যুক্ত হন। চট্টগ্রাম ও ঢাকায় শিক্ষাজীবন কাটানো পঙ্কজ কলেজ থেকে বহিস্কৃতও হন। ১৯৬২ সালে ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি ও পরে কার্যকরী সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। ষাটের দশকে ছাত্র আন্দোলন থেকে শুরু করে বাঙালির স্বাধিকার আদায়ের সংগ্রামের প্রতিটি পর্বে অন্যতম সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন পঙ্কজ ভট্টাচার্য। স্বাধীনতা পরবর্তী সময়েও বাংলাদেশের প্রতিটি ন্যায়সঙ্গত অধিকার আদায়ের সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখেন তিনি। পঙ্কজ ভট্টাচার্য ছিলেন সম্মিলিত সামাজিক আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা এবং দেশের প্রান্তিক জনগোষ্ঠী ও আদিবাসীদের অকৃত্রিম এই বন্ধু ২৩ এপ্রিল মৃত্যু বরন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!