1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

পঞ্চগড়ে নৌকা ডুবিতে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা প্রদানে পাঠাগার বার্তা’র সম্পাদকের আহবান

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ৫৭৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার : বিগত ২৮ অক্টোবর পাঠাগার বার্তা’র সম্পাদক রত্নদীপ দাস (রাজু) পঞ্চগড়ে নৌকা ডুবিতে ৭১টি ক্ষতিগ্রস্ত পরিবারকে মানবিক সহযোগিতা করার জন্য বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় নেতৃত্বের সহযোগিতা কামনা করে তাঁর টাইম লাইনে পোস্ট করেন। পোস্ট টা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। পোস্ট টা হুবহু তুলে ধরা হলো।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-এর দৃষ্টি আকর্ষণ করছি

আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে, পঞ্চগড়ে নৌকা ডুবিতে ৭১টি পরিবার নির্মমভাবে স্বজন হারিয়েছেন। তাঁদের যে ক্ষতি হয়েছে তা কখনো অর্থ দিয়ে পূরণ করা সম্ভব নয়। এরপরও আমি মনে করি ‘বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ’ সেই সব শোকাহত পরিবারের পাশে দাঁড়ানো উচিত।

এবার বাংলাদেশে ৩২,১৬৮টি মন্ডবে দুর্গা পূজা উদযাপন হতে যাচ্ছে। যদি প্রতিটি সর্বজনীন মন্দির থেকে মাত্র ৫০০ টাকা করে নেওয়া হয়, তাহলে মোট টাকার পরিমান দাঁড়ায় ১,৬০,৮৪,০০০/- এবং ৭১টি পরিবারের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেক পরিবারকে ২ লাখ ২৬ হাজার টাকা করে দেওয়া সম্ভব।

যদি প্রতিটি পূজা কমিটির কাছে ৫০০/- টাকা করে চাঁদা চাওয়া হয়, সবাই হাসিমুখে দিবে। কারন পূজা গুলো হয় আমাদের চাঁদার টাকায় এবং কিছু সরকারি সহায়তায়ও পায়। সেখানে ৫০০টাকা বিরাট কিছু নয়।

এই পোস্টের মাধ্যমে আমি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর সভাপতি জে এল ভৌমিক ও সাধারণ সম্পাদক ড. চন্দ্রনাথ পোদ্দার এর দৃষ্টি আকর্ষণ করছি।

অনুরোধক্রমে –
রত্নদীপ দাস (রাজু)
২৭.০৯.২০২২ খ্রিস্টাব্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!