1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

পাঠাগার বার্তা’র বর্ষ পূর্তি উপলক্ষ্যে সম্পাদকের শুভেচ্ছা বাণী

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ৪৮০ বার পঠিত

পাঠাগার বার্তা’র বর্ষ পূর্তি উপলক্ষ্যে সম্পাদকের শুভেচ্ছা বাণী

‘জ্ঞান অন্বেষণ ও চিন্তার জগৎ উন্মোচনে’ স্লোগানকে সামনে রেখে শিক্ষা, সংস্কৃতি ও দেশের বিভিন্ন প্রান্থের গ্রামীণ জনপদের অবহেলিত পাঠাগারের কার্যক্রম তুলে ধরার প্রত্যয় নিয়ে বিগত এক বছর আগে ‘পাঠাগার বার্তা’ নামক একটি অনলাইন পত্রিকা প্রকাশিত করেছি, যার আজকে বর্ষ পূর্তি। বিগত এক বছর বিশ্ব ব্যাপী পাঠকের কাছে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও শিক্ষামূলক সংবাদ পরিবেশন করার চেষ্টা করেছি। নানা ধরনের প্রতিকূলতা ডিঙিয়ে প্রথম বর্ষ পেরিয়ে দ্বিতীয় বর্ষ পদার্পনের এই মাহেন্দ্রক্ষণে এসে পৌঁছতে যে সকল পাঠক, লেখক, প্রতিনিধি ও দেশ-বিদেশের শুভানুধ্যায়ীরা আমাদের নানাভাবে উৎসাহ ও সহযোগিতা করেছেন এবং যারা পত্রিকাটাকে বন্ধ করতে কঠোর পরিশ্রম করেছেন সবাইকে জানাই হৃদয়ের গভীরতম প্রদেশ থেকে অভিবাদন, শ্রদ্ধা ও শুভেচ্ছা।

বই পড়া ও পাঠাগার আন্দোলনের এক পর্যায়ে এসে যখন অনুধাবন করলাম আমাদের দেশে পাঠাগার বিষয়ক গণমাধ্যম থাকা প্রয়োজন, তখনই এরকম একটা অনলাইন পত্রিকা করার চিন্তা আসে। সেই চিন্তার ফসলই আজকের ’পাঠাগার বার্তা’। পত্রিকা প্রকাশের পরপরই দেশের পাঠাগার প্রেমি বন্ধুদের কাছে যে সাড়া পেয়েছি, তা আমার কাজের গতিকে বহুগুণে বাড়িয়ে দেয়। কিন্তু পৃষ্ঠপোষকতার অভাবে যথেষ্ট ইচ্ছে থাকা সত্ত্বেও প্রিন্ট ভার্সনে আসতে পারছি না। আশাকরি একদিন আমাদের সবার এই ইচ্ছেও পূরণ হবে।

পাঠাগার বার্তা’র পথচলায় সবার অনুপ্রেরণা ও আন্তরিক সহযোগিতা কামনা করছি।

জয় বাংলা
বাংলাদেশ চিরজীবী হউক।

শুভেচ্ছান্তে

রত্নদীপ দাস (রাজু)
সম্পাদক
পাঠাগার বার্তা
ইমেইল : pathagarbarta@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!