1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

পুরান ঢাকার সীমান্ত গ্রন্থাগার প্রাঙ্গণে জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে বৈশাখী অনুষ্ঠন আয়োজিত 

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ৪৮১ বার পঠিত
নিজস্ব প্রতিনিধি: পুরান ঢাকার গেণ্ডারিয়ার ঐতিহ্যবাহী সীমান্ত গ্রন্থাগার প্রাঙ্গণে আজ (১৫ ফেব্রুয়ারি) বৈশাখী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে ও সীমান্ত গ্রন্থাগারের ব্যবস্থাপনায় আলোচনা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১৩ফেব্রুয়ারিতে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে এই আয়োজন শুরু হয় যার পুরস্কার বিতরণ হয় এই অনুষ্ঠানে। প্রায় অর্ধশতাধিক শিশু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যেখানে সেরা দশ ছাড়াও সকল শিশুকে পুরস্কৃত করা হয়।
জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক লেখক ও অনুবাদক আফসানা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান বরেণ্য চিত্রশিল্পী রফি হক। আলোচক সাংবাদিক ও গ্রন্থাগার বিষয়ক গবেষক আলিম-উজ-জামান বক্তব্য পেশ করেন। স্বাগত বক্তব্য রাখেন সীমান্ত গ্রন্থাগারের সভাপতি কে এম মোরশেদ আহমেদ চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য দেন গ্রন্থকেন্দ্রের উপপরিচালক এনামুল হক, কামাল স্মৃতি পাঠাগারের খুদে পাঠক নিহারা চক্রবর্তী, সীমান্ত গ্রন্থাগারের পাঠক জাহানারা আক্তার। ধন্যবাদ জ্ঞাপন করেন গ্রন্থকেন্দ্রের ফিল্ড অফিসার আফসানা আক্তার নওরিন।
প্রায় দেড় ঘন্টা ব্যাপি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ, গান, আবৃত্তি, পুথি পাঠ করেন সীমান্ত গ্রন্থাগার, কামাল স্মৃতি পাঠাগার, দনিয়া পাঠাগার, আলোকবর্তিকা গ্রন্থালয়ের পাঠকেরা। আলোচনা পর্বে ভিন্ন মাত্রা নিয়ে অনুষ্ঠান সঞ্চালনা করে মানজারুল ইসলাম চৌধুরী সুইট এবং সাংস্কৃতিক পর্বে উপস্থাপনায় ছিলেন মাহিমা রহমান রিন্তু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!