1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

প্রজন্ম ফোরাম এন্ড ফাউন্ডেশনের আত্মপ্রকাশ

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪
  • ২২৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জ তাড়াইল উপজেলাধীন সিংধা গ্রামে তরুণ ও মেধাবীদের নিয়ে গঠিত হয়েছে প্রজন্ম ফোরাম এন্ড ফাউন্ডেশন নামক নতুন সংগঠন। স্থাপিত হয়েছে ১লা জানুয়ারী, ২০২৪ খ্রি:। সংগঠনের মৌলিক টীকা শিক্ষা, শান্তি, সততা, একতা ও প্রগতি। সংগঠনের স্লোগান ❝বিশ্বাসেই সততা, স্বচ্ছতায় একতা ❞। সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ২০ই জানুয়ারি, ২০২৪ ইং।

সংগঠনের সভাপতি এম এ কাইয়ুম বলেন- আমাদের উদ্দেশ্য ও আকাঙ্ক্ষা আমরা একদিন এই অবহেলিত সমাজকে বদলে দেব ইনশাআল্লাহ। আমরা সমাজের নতুন সংস্করণ চাই, আমাদের সমাজকে অশ্লীলতা মাদকাসক্ত দূরীকরণে কাজ করে যেতে চাই। আমাদের সমাজের মারামারি হানাহানি দূরীকরণেও কাজ করতে চাই এবং সকলের মধ্যে একতা সৃষ্টির লক্ষ্যে কাজ করতে চাই আমরা চাই সকলে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজ ও দেশকে এগিয়ে নিয়ে যেতে। শিক্ষা আমাদের মৌলিক অধিকার কাজেই আমরা চাই সমাজে প্রত্যেকটি শিশু যেন সুশিক্ষায় শিক্ষত হয় । আমাদের সমাজের সুবিধা বঞ্চিত অসহায় নিরীহ মানুষের পাশে দাঁড়াতে চাই। সকলের প্রতি আমার আহ্বান আমরা যেন সকলে সকলের সহযোগিতায় এগিয়ে আসি।

সাংগঠনিক সম্পাদক নাঈম ইসলাম বাঙালি বলেন- আমরা সততা ও ন্যায়ের পক্ষে। সামাজিক, মানবিক ও শিক্ষা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। বর্তমানে তরুণ সমাজ হলো সমাজের দর্পন তাই এদেরকে নিয়ে আমরা আলোকিত হতে চাই। মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে তরুণ সমাজ বেড়িয়ে আসুক আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য এটা। কমিটির নেতৃবৃন্দ হলেন- সভাপতি এম এ কাইয়ুম (রুহানি), সহ-সভাপতি আবুল বাশার, সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহাগ গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক নুর আলম (নুর), সাংগঠনিক সম্পাদক নাঈম ইসলাম বাঙালি, কোষাধ্যক্ষ:- নাজমুল আলম, প্রচার সম্পাদক মনির হোসেন, দপ্তর সম্পাদক শাহিনুল ইসলাম (সাব্বির) সহ আরও ৫ জন কার্যকরি সদস্য ও ১৯ জন সাধারণ সদস্য নিয়ে মোট ৩২ জনের কমিটি গঠন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!