1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

প্রসঙ্গ: মুক্তিযোদ্ধা নেতাদের নিরাপদ দূরত্বে অবস্থান

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ২২০ বার পঠিত

প্রসঙ্গ: মুক্তিযোদ্ধা নেতাদের নিরাপদ দূরত্বে অবস্থান
আবীর আহাদ

আমি কোনো নেতা নই। সাধারণ মুক্তিযোদ্ধাদের মধ্যে আমার অবস্থান। বীর মুক্তিযোদ্ধাদের অনেক বড়ো বড়ো নেতা আছেন। অনেকে মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান ছিলেন, সামনে আবার চেয়ারম্যান হবার স্বপ্ন দেখেন। কিন্তু সবাই বুকে হাত দিয়ে বলুন তো, একবারের জন্য কি সেসব নেতা ও সাবেক চেয়ারম্যানরা মুক্তিযোদ্ধাদের দু:খ ব্যথা হতাশা ও কান্নার কথা কোথাও তুলে ধরেছেন কিনা?একটিবার কি কোনো সান্ত্বনা বাণী উচ্চারণ করেছেন বা করেন কিনা?

আমি তো করে যাচ্ছি। অনেকেই করেছেন। করছেন। নিরন্তর তাদের জাতীয় মর্যাদা, আশা-আকাঙ্খা, দাবি-দাওয়া নিয়ে পদযাত্রা, সেমিনার, আলোচনা সভা, সংবাদ সম্মেলন, স্মারকলিপি পেশ ইত্যাদি কর্মসূচির পাশাপাশি প্রচুর লেখালেখি ও সাংগঠনিক উপায়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে দেনদরবার করে আসছি। কর্তৃপক্ষ কিছু দাবি মেনেছেন, কিছু দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন। বলা চলে, প্রতিদিন প্রতিমুহূর্তে বীর মুক্তিযোদ্ধাদের নানান অভাব-অভিযোগ এবং দাবিদাওয়া তুলে ধরতে গিয়ে কর্তৃপক্ষের কারো কারো রোষানলে পড়েছি। তারপরও অনেকের ভ্রুকুটি উপেক্ষা করে বিরামহীন প্রচেষ্টা চালিয়েই যাচ্ছি।

এ প্রচেষ্টা চালিয়ে যাওয়ার পশ্চাতে বা সামনে সেসব বড়ো বড়ো নেতা ও সাবেক চেয়ারম্যানরা যদি একটু সহযোগিতা করতেন, তাহলে সারা দেশের বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে সংগ্রামী চেতনার উন্মেষ ঘটতো। এ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বীর মুক্তিযোদ্ধাদের দাবিদাওয়া বিষয়ে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করতেন। কিন্তু সকলই গরল ভেলো! সেসব বড়ো বড়ো নেতা ও সাবেক চেয়ারম্যানরা সবাই নিরাপদ দূরত্বে অবস্থান নিয়ে বুঁদ হয়ে বসে আছেন! প্রত্যাশা করছেন, কীভাবে যেনোতেনো উপায়ে কারো পৃষ্ঠপোষকতায় মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান হতে পারেন—-চলছে পর্দার অন্তরালে তারই প্রচেষ্টা। আমার বদ্ধমূল ধারণা, দেশের সচেতন ও শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা এ বিষয়ে সম্যক জ্ঞাত আছেন।

লেখক : একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!