1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

প্রেস বিজ্ঞপ্তি

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ৩২৩ বার পঠিত

প্রেস বিজ্ঞপ্তি : গতকাল ১৮ ই জুলাই ২০২২খ্রিঃ, ‘আমাদের আলফাডাঙ্গা’ নামক অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে প্রকাশিত সংবাদটি আমার ও আমাদের দৃষ্টিগোচর হয়েছে। বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের ভুয়া প্রধান কমিশনার কর্তৃক কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট ও মহাসচিব নির্বাচিত হয় এমন একটি সংবাদ পেইজে প্রকাশ করে। যা কেন্দ্রীয় কমিটির অধিকাংশ নেতৃবৃন্দই অবগত নন। এহেন কার্যক্রম সংগঠনের নিয়ম নীতি বর্হিভূত, দৃষ্টিগোচর এবং বিভ্রান্তিকর তথ্য। এরকম অসাংবিধানিক, অনিয়মতান্ত্রিক ও গঠনতন্ত্র বর্হিভূত কমিটির প্রতি আমরা ধিক্কার জানাই। এরকম নিউজ প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। নতুবা আমরা আইনী ব্যবস্থা নিতে বাধ্য হবো।

আমাদের সংগঠনের সকল জেলা ও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে এই নির্বাচন ও নির্বাচন কমিশনের প্রতি ধিক্কার জানানোর জন্য আহ্বান জানাই। সেই সাথে ভূয়া প্রধান নির্বাচন কমিশনার এর কাছে জানতে চাচ্ছি সারা বাংলাদেশের ৬০টি জেলার একটি জেলা ও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ কি আপনাদের মতামত দিয়েছেন? আমার জানামতে কোন জেলা কমিটি ও অধিকাংশ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ আপনাদেরকে মতামত দেন নি। কারন সংগঠনের কাউন্সিল ছাড়া কোন কমিটি গঠন যায় না। আপনারা যে আপনাদের ব্যক্তি স্বার্থে কমিটি করছেন সে বিষয়ে ৬০ টি জেলার ও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ সবাই অবগত আছেন। সংগঠনটি প্রতিষ্ঠিত ২০১৯ সালে, কিন্তু আপনারা ব্যবহার করেছেন ২০০৮ সাল। প্রধান নির্বাচন কমিশনারের কাছে আমার প্রশ্ন আপনি কি ২০০৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত কি কোন কমিটি দেখাতে পারবেন? সেটা আমরা দেখতে চাই। মিথ্যে দিয়ে সকল কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়।

বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদ, কেন্দ্রীয় কমিটি আগামী ২২.০৭.২০২২ খ্রিঃ তারিখে সাধারণ সভার মাধ্যমে সাংগঠনিক নিয়মানুযায়ী সকল কার্যক্রম পরিচালনা করবে। ব্যক্তি স্বার্থ নয় সংগঠনের স্বার্থে সকল জেলা ও কেন্দ্রীয় কমিটির সবাইকে উক্ত অবৈধ কমিটির প্রতি নিন্দা জানানো ও আগামী ২২.০৭.২০২২ খ্রিঃ তারিখে সাধারণ সভা কে সফল করার জন্য বিনীত অনুরোধ জানাই।

নাসিম আহমেদ
মহাসচিব
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ
বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!