1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

ফুলবাড়ীয়ায় ভ্রাম্যমাণ বইমেলার শেষ দিন আজ

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : সোমবার, ১০ জানুয়ারি, ২০২২
  • ৩৭৩ বার পঠিত
বই মেলার দর্শকদের ভীর

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় চলমান ভ্রাম্যমাণ বইমেলার শেষ দিন আজ। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় বিশ্বসাহিত্য কেন্দ্র গত ৭ জানুয়ারী এই বইমেলার আয়োজন করেছে। প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলমান এই বইমেলা ফুলবাড়ীয়া উপজেলা পরিষদের পাশে বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হচ্ছে।

বিশ্বসাহিত্য কেন্দ্র প্রকাশিত বই ছাড়াও দেশীয় ১৫০ টি প্রকাশনা প্রতিষ্ঠানের বই পাওয়া যাচ্ছে এখানে। মেলা উপলক্ষ্যে ২৫% থেকে ৩০% পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে বইগুলোতে।

মেলায় আসা কয়েকজন পাঠক জানান, বইমেলার এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। তবে আরও বেশি প্রচার হলে তুলনামূলক বেশি সাড়া পাওয়া যেত। সেইসাথে প্রতিবছর নিয়মিতভাবে বইমেলার আয়োজন করার জন্য অনুরোধ জানিয়েছেন তারা।

ভ্রাম্যমাণ বইমেলার ইনচার্জ দেবজ্যোতি মন্ডল বলেন, বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে সারাদেশে চলমান ভ্রাম্যমাণ বইমেলার ধারাবাহিকতায় ফুলবাড়ীয়া উপজেলায় ৪ দিনব্যাপী বইমেলা চলছে। এরপর আগামী ১২ জানুয়ারী থেকে ১৭ জানুয়ারী পর্যন্ত ময়মনসিংহ নগরীর জয়নুল আবেদীন পার্কের বৈশাখী মঞ্চে আমাদের ভ্রাম্যমাণ বইমেলা অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!