1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

বইপাঠ প্রতিযোগিতার সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ১৬৮ বার পঠিত

টাঙ্গাইল জেলা প্রতিনিধি: মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত “আলী জাকের মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ” প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। ৩০ আগস্ট, শুক্রবার সকাল সাড়ে এগারোটায় টাঙ্গাইল সদর উপজেলার বাতিঘর আদর্শ পাঠাগারে এই সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থগুলো হল ‘৭১-এর রোজনামচা’, ‘আমি একটি বাজপাখিকে হত্যা করতে চেয়েছিলাম’ ও ‘জীবন আমার বোন’। বইপাঠ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ১৫ জন শিক্ষার্থীর মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করেন বাতিঘর আদর্শ পাঠাগারের প্রতিষ্ঠাতা মোঃ কামরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন বাতিঘর আদর্শ পাঠাগারের সদস্য মনসুর হেলাল, হাবিবুর রহমান, সুমন চৌধুরী, শাকিল আহমেদ, রাকিব হাসান, জয় চন্দ্র দাস প্রমুখ।

প্রসঙ্গত “এসো বই পড়ি, নিজেকে আলোকিত করি” স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইল সদর উপজেলার চৌরাকররা গ্রামে বিগত ২০১০ সালে গড়ে ওঠে বাতিঘর আদর্শ পাঠাগার। প্রতিষ্ঠার পর থেকে পাঠাগারটি গ্রামের মানুষের মধ্যে পাঠাভ্যাস তৈরি ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে সেলুন, বাসস্ট্যান্ড ও স্টেশন অণুপাঠাগার স্থাপনসহ শিক্ষামূলক কর্মকান্ডের পাশাপাশি আর্তমানবতার সেবায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!