1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

বই পড়া ও পাঠাগার প্রতিষ্ঠার মাধ্যমে তরুণ প্রজন্ম জ্ঞানের আলোয় উদ্ভাসিত হবে- রত্নদীপ দাস রাজু

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ৪১০ বার পঠিত
নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি (হবিগঞ্জ) :
‘মুজিববর্ষের অঙ্গীকার
গ্রামে গ্রামে পাঠাগার। ’
এই স্লোগানকে ধারণ করে গ্রন্থাগার প্রেমিকরা সারা দেশে নতুন নতুন পাঠাগার প্রতিষ্ঠার মধ্য দিয়ে মানুষের দারপ্রান্তে জ্ঞানের আলো পৌঁছে দিতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। হলিমপুর গ্রামে ‘কৃষ্ণকুমারী দেবী গণগ্রন্থাগার’ প্রতিষ্ঠার মধ্য দিয়ে আরো একটি আলোর বাতিঘর তৈরি হলো, যা অত্র এলাকায় জ্ঞানের আলো ছড়িয়ে দিবে। এভাবেই একদিন বই পড়া ও পাঠাগার প্রতিষ্ঠার মাধ্যমে তরুণ প্রজন্ম জ্ঞানের আলোয় উদ্ভাসিত হবে। বিগত ৮ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামে ‘কৃষ্ণকুমারী দেবী গণগ্রন্থাগার’- এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রত্নদীপ দাস রাজু উপরোক্ত কথা বলেন। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র দাশ তালুকদারের সভাপতিত্বে ও শিক্ষক উজ্জ্বল কান্তি দাশের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন- গণগ্রন্থাগারের উদ্যোক্তা তুলসী দেবনাথ,  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ১নং পশ্চিম বড় ভাকৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সত্যজিত দাশ, আওয়ামীলীগ নেতা ও তরুণ সমাজসেবক রূপক চন্দ্র দাশ, সাবেক মেম্বার বাসুদেব দাশ, শচীন্দ্র তালুকদার, ডাঃ উৎফল দেবনাথ, মৃণাল কান্তি দাশ, রিপন কান্তি দাশ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!