1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

বঙ্গবন্ধু লেখক পরিষদ সিলেট জেলা শাখা কর্তৃক কবি বিনতা দেবীর সংবর্ধনা ও হেমন্তের লেখা পাঠের আসর অনুষ্ঠিত

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ২০০ বার পঠিত

স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধু লেখক পরিষদ, সিলেট জেলা শাখা কর্তৃক আজ ০৪ অক্টোবর ২০২৩ খ্রি. শনিবার, বিকেল ৪ ঘটিকায় সিলেট, আম্বরখানা এয়ারপোর্ট রোডের মায়াবন হোটেলে কবি বিনতা দেবীর স্বপরিবারে যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে সংবর্ধনা, হেমন্তের আলোচনা ও স্বরচিত লেখা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু লেখক পরিষদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী। বঙ্গবন্ধু লেখক পরিষদ, সিলেট জেলা শাখার সভাপতি গীতিকবি উত্তম কুমার চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গল্পকার শহিদুল ইসলাম লিটনের সঞ্চালনায় হেমন্ত বিষয়ক আলোচনা ও লেখা পাঠের আসরে প্রধান আলোচক ছিলেন কবি এ কে আজাদ খান। সংবর্ধিত অতিথি কবি বিনতা দেবী তাঁর অনুভূতি ব্যক্ত করেন। আলোচনা ও লেখাপাঠে অংশ গ্রহণ করেন ছড়াকার তারেশ কান্তি তালুকদার, কবি ইসমত আরা খান মুক্তা, পারভেজ মিয়া, সাংবাদিক মো. আমীরুল ইসলাম এহিয়া চৌধুরী, সারদা মন্দিরের সহ-সাধারণ সম্পাদক বর্ণালী পুরকায়স্থ, কবি কামাল আহমদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে বিশিষ্ট কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী সম্পাদিত ‘ধানশিস’র মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন কবি রোকসানা বেগম। গান পরিবেশন করেন গীতিকবি বাহা উদ্দিন বাহার। কবিতা আবৃত্তি করেন তন্ময় আব্দুল্লাহ সৃজন। প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী বলেন, ‘সোনাঝরা রোদ নিয়ে হেমন্ত এসেছে। হেমন্তের আগমনে প্রকৃতি নতুন রূপ পেয়েছে। বাংলা সাহিত্যে হেমন্ত চমৎকারভাবে ফুটে উঠেছে। রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ থেকে শুরু করে সবাই কমবেশি হেমন্ত নিয়ে লিখেছেন। সবার লেখায় হেমন্ত ঋতু মূর্তিমান হয়ে ধরা পড়েছে।’ এছাড়াও তিনি বঙ্গবন্ধু লেখক পরিষদ সিলেট জেলা শাখার সহ-সভাপতি কবি বিনতা দেবীর স্বপরিবারে যুক্তরাষ্ট্র গমনকে স্বাগত জানিয়ে বলেন কবি বিনতা দেবী যেখানে যাচ্ছেন সেখানে গিয়েও তিনি যেন সাহিত্য চর্চা অব্যাহত রাখেন। বাংলা ভাষাকে যেন তিনি সাহিত্য চর্চার মাধ্যমে ছড়িয়ে দেন সেই আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের প্রধান আলোচক বিশিষ্ট কবি একে আজাদ খান কবি বিনতা দেবীর স্বপরিবারে আমেরিকা গমন করছেন বলে অভিনন্দন জানান এবং তাঁর মাধ্যমে যেন আমেরিকায় বঙ্গবন্ধু লেখক পরিষদ গড়ে ওঠে সেই কামনা করেন। সংবর্ধিত অতিথি কবি বিনতা দেবী বঙ্গবন্ধু লেখক পরিষদ, সিলেট জেলা শাখা তাঁকে সংবর্ধনা প্রদান করায় সিলেট জেলা শাখাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। প্রধান অতিথি, প্রধান আলোচক ও সংবর্ধিত অতিথিকে অনুষ্ঠানের শুরুতে ফুল দিয়ে বরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!