1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ৩৪৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মহালছড়ি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ, কবিতা আবৃত্তি, দেয়ালিকা প্রকাশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে স্কুল হলরুমে এই অনুষ্ঠান করা হয়।

সকালে জাতীয় শোক দিবসে শেখ মুজিবুর রহমান, শেখ ফজিলাতুন্নেছা এবং ১৫ই আগস্টে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ ও শেখ রাসেল দেয়ালিকা প্রকাশ করা হয়। পরে শিক্ষার্থী অংশগ্রহণে কবিতা আবৃত্তি প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় মহালছড়ি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানের সহকারী শিক্ষক চাইহ্লাউ মারমা সঞ্চালনায় অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মন্টু চাকমা সভাপতিত্ব করেন। আলোচনায় বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মোঃ রেজাউল হক, সহকারী প্রধান শিক্ষক শৈপল কান্তি চাকমা। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন আসমা আক্তার, সুইটি দেবনাথ, শুভাসী চাকমা, আঁখি চাকমা, ঝুমা চাকমা প্রমুখ।

শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এতে ক-গ্রুপে ১ম স্থান পুষী চাকমা, ২য় স্থান আঁখি চাকমা ও ৩য় স্থান শুভাসী চাকমা এবং খ–গ্রুপে আসমা আক্তার ১ম স্থান, সাজেদা আক্তার ২য় স্থান ও সুইটি দেবনাথ ৩য় স্থান লাভ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!