1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের নতুন কমিটির সভাপতি সুদীপ্ত সরকার ও সাধারণ সম্পাদক শিপন বাড়াইক

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩
  • ৩৬১ বার পঠিত

স্টাফ রিপোর্টার : সংখ্যালঘু সংগঠন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের অঙ্গ সংগঠন বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটির তিনজন নতুন সভাপতি হলেন সুদীপ্ত সরকার সূর্য্য, রিন্টু বড়ুয়া ও জেমস রিসার্চ খাগড়া। অপরদিকে, আগের কমিটির আহ্বায়ক শিপন বাড়াইক এবারো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

গতকাল শনিবার (২১ জানুয়ারি) ছাত্র ঐক্য পরিষদের দিনব্যাপী সম্মেলন শুরু হয় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মিডিয়া কমপ্লেক্স মিলনায়তনে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হয়। এর আগে এই সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাণা দাশগুপ্ত।

‘সর্বজনীন শিক্ষা চাই, সাম্প্রদায়িকতার অবসান চাই’ শির্ষক শিরোনামে আয়োজিত আলোচনায় অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বাংলাদেশের সংবিধান ছিল অসাম্প্রদায়িক সংবিধান। কিন্তু বঙ্গবন্ধুকে হত্যার পর এই সংবিধানকে ক্ষতবিক্ষত করে সাম্প্রদায়িক করা হয়েছে। এখন যদি সর্বজনীন শিক্ষা নিশ্চিত করা যায় তাহলে দেশ থেকে সাম্প্রদায়িকতার অবসান ঘটবে। এটা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন। তিনি ধর্মীয় বৈষম্য, লিঙ্গ বৈষম্য কমানোর কাজ করছেন। কিন্তু তাকে আমাদের সহযোগিতা করতে হবে। এর জন্য আমাদের ঐক্যর দরকার। তিনি বলেন, আমাদের সবার চোখ আছে, হাত আছে, মুখ আছে। আপাতদৃষ্টিতে আমরা সবাই মানুষ। কিন্তু এর মধ্যেও কিছু অমানুষ আছে। তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।

বিশেষ অতিথির বক্তৃতায় ভোরের কাগজ সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত বলেন, অধিকার আদায়ে সংগঠনের আন্দোলন বড় ভূমিকা রাখে। তিনি ছাত্রদের ভূমিকার প্রশংসা করে বলে বলেন, সবাই ঐক্যবদ্ধ থাকলে সংগঠনের মাধ্যমে অধিকার আদায় করা সম্ভব। এছাড়াও বাংলাদেশ ছাত্র-যুব ঐক্য পরিষদের সাবেক সভাপতি উপাধ্যক্ষ রেমন্ড আরেং, সাবেক সহসভাপতি এডভোকে তাপস কুমার পাল, বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রমেন মণ্ডল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ছাত্র বিষয়ক সম্পাদক প্রাণতোষ আচার্য্য শিবু ও সহ-ছাত্র বিষয়ক সম্পাদক অধ্যাপক সুমনা গুপ্তা। আলোচনা সভাশেষে সম্মেলন প্রাঙ্গণে নতুন কমিটি গঠন করা হয়। প্রথা অনুযায়ী তিন ধর্মীয় সম্প্রদায় থেকে তিনজন সভাপতি হন। সাধারণ সম্পাদক হন শিপন বাড়াইক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!