মিশিগান প্রতিনিধি (আমেরিকা): আমেরিকার মিশিগানে ‘বাংলা সাহিত্য পরিষদ ইউএসএ’ এর নির্বাহী কমিটি (২০২৫-২৭) গঠন করা হয়। গত ৩০ শে আগষ্টে এক সভায় এই কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য হচ্ছেন- কবি শামসাদ হুসাম,কবি ইশতিয়াক রুপু, কবি হেলাল উদ্দীন রানা ও আব্দুর রউফ। কার্যকরী পরিষদে মোহাম্মদ মুজিবুর রহমান শাহিনকে সভাপতি, হারান কান্তি সেনকে সহ-সভাপতি ও মুখপাত্র এবং সঞ্জয় দেবকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হচ্ছেন- অর্থ সম্পাদক হোসেইন মোহাম্মদ কামরুল, সদস্য সুবিমল সেনাপতি, ইকবাল ফেরদৌস, নারায়ন গুপ্ত, জুয়েল খান, শফিক রহমান, দেবাশীষ দাস, মাহমুদুল হক লিটু, ফনি দে, শাহরিয়ার আহমদ, আবুল ফয়েজ চৌধুরী, আবুল কালাম আজাদ, শর্মিলা দেব।
Leave a Reply