1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

বাঙালির আন্দোলন-সংগ্রামের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়- সংস্কৃতি প্রতিমন্ত্রী

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ১৯৭ বার পঠিত

পাঠাগার বার্তা ডেস্ক : সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধিকার-স্বাধীনতা আন্দোলনসহ বাঙালির সকল আন্দোলন-সংগ্রামের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়। স্বাধীনতা আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। এখান থেকেই বাঙালির মুক্তি সংগ্রামের বীজ অঙ্কুরিত হয়েছে। এটি বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় যেটি রাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পদকে ভূষিত হয়েছে।

প্রতিমন্ত্রী আজ রাতে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডল মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এণ্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ব্যবস্থাপনায় ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫তম কেন্দ্রীয় নাট্যোৎসব ২০২১’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নাট্যোৎসব উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এণ্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান আশিকুর রহমান লিয়নের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে বিশিষ্ট অভিনেতা, নির্দেশক ও নাট্য উদ্যোক্তা রামেন্দু মজুমদারকে থিয়েটার এণ্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

উল্লেখ্য, ‘শতবর্ষের এই আলোকতীর্থে স্বাধীনতার এই বীজভূমে আমাদের সৃষ্টির এই উৎসব সত্তা ও স্বপ্নের ভাষায় করি কলরব’- এই আহবান নিয়ে ১২ দিনব্যাপী ‘১৫তম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় নাট্যোৎসব ২০২১’ আজ ২১ মার্চ থেকে শুরু হয়ে আগামী ০১ এপ্রিল ২০২২ তারিখ পর্যন্ত চলবে এবং উৎসবে মোট নয়টি নাটক মঞ্চস্থ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!