1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে নৌ-পাঠচক্র অনুষ্ঠিত

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ১৭০ বার পঠিত

টাঙ্গাইল জেলা প্রতিনিধি : যৌথভাবে জ্ঞান চর্চার নাম পাঠচক্র। এই চর্চা বহু প্রাচীন। সাহিত্য, দর্শন, বিজ্ঞান, রাজনীতি এমন সব বিষয়ের জটিল ও তাত্ত্বিক দিকগুলোকে যৌথভাবে বিচার বিশ্লেষণ ও পর্যালোচনা করে সঠিক ধারনায় পৌঁছানোর সহজ জায়গা হচ্ছে পাঠচক্র।

বাতিঘর আদর্শ পাঠাগারের আয়োজনে রবিবার বিকেলে ভ্রাম্যমাণ নৌ-পাঠচক্রের আয়োজন করা হয়। টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাসুলিয়ায় চাপড়া বিলে ভাসমান নৌকায় আয়োজিত পাঠচক্রে সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত ”কাঁদো নদী কাঁদো ” বই নিয়ে আলোচনা হয়। বইটিতে উঠে এসেছে কুমুরডাঙ্গা জীবনের ইতিহাস, বাঁকাল নদী মরে যাওয়ার ফলে বা নদীতে চর জেগে ওঠার ফলে বস্তুগত জীবনের ক্ষয়ক্ষতির ইতিহাস, সেই সঙ্গে উঠে আসে নানা বৃত্তির নর-নারীর জীবনের বিশ্বাস, সংস্কার, দ্বন্দ্ব, ধীরে ধীরে হতাশা থেকে প্রত্যাশায় উত্তরণেরও ইতিহাস।

বাতিঘর আদর্শ পাঠগারের প্রতিষ্ঠাতা মোঃ কামরুজ্জামান সোহাগের সঞ্চালনায় উক্ত পাঠচক্রে অংশ নেন বাতিঘর আদর্শ পাঠাগারের সদস্য সুমন খান, মোঃ শাকিল আহমেদ, হাবিবুর রহমান, মাসুম, নাসির প্রমুখ।

এসময় বাতিঘর আদর্শ পাঠাগারের সদস্য সুমন খান বলেন, পাঠচক্রের সুবিধা হচ্ছে প্রত্যেকের শিক্ষনীয় জ্ঞান ও ভাবনার বিষয় সকলের সঙ্গে সহজেই আদান প্রদান করা যায়। পাঠচক্রে অংশগ্রহণের ফলে অনেকের বই পড়ার অভ্যাস তৈরি হবে।

পাঠচক্র শেষে বাতিঘর আদর্শ পাঠাগারের সদস্য হাবিবুর রহমান বলেন, ‘এটি আমার জীবনে অংশগ্রহণ করা প্রথম পাঠচক্র। পাঠচক্রের মাধ্যমে অনেক না জানা তথ্য জানতে পেরেছি। আশা করছি ভবিষ্যতে এ ধরনের পাঠচক্র আয়োজন অব্যাহত থাকবে।

বাতিঘর আদর্শ পাঠগারের প্রতিষ্ঠাতা মোঃ কামরুজ্জামান সোহাগ বলেন, আমরা শিক্ষার্থী ও জনসাধরণকে বই পাঠে উদ্বুদ্ধ করতে নিয়মিত পাঠচক্র, বই পাঠ প্রতিযোগিতা, বিণামূল্যে বই বিতরণ, অপেক্ষমাণদের জন্য অণু-পাঠাগার কার্যক্রমসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!