1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

বা‌তিঘর আদর্শ পাঠাগার মেধা যাচাই-২০২২ অনু‌ষ্ঠিত

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ১৭৭ বার পঠিত

টাঙ্গাইল জেলা প্রতিনিধি : উৎসবমুখর পরিবেশে “বাতিঘর আদর্শ পাঠাগার মেধা যাচাই-২০২২” এর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১৪ ডিসেম্বর (বুধবার) সকালে টাঙ্গাইল সদর উপজেলার আয়নাপুর এ.এম. মডেল স্কুল কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রতি‌যো‌গিতায় বি‌ভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠা‌নের ৬ষ্ঠ থে‌কে ৯ম শ্রেণির তিনশতা‌ধিক শিক্ষার্থী অংশগ্রহণ ক‌রেন। এসময় পাঠাগারের সভাপতি মোঃ শাহজাহান, পাঠাগারের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরীক্ষায় অংশগ্রহণকারী ৭ম শ্রেণির শিক্ষার্থী স্বর্ণা আক্তার বলেন, “এ ধরণের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আমি খুবই আনন্দিত। নিজের মেধা যাচাই করার সুযোগ পাচ্ছি।” বাতিঘর আদর্শ পাঠাগারের প্রতিষ্ঠাতা মোঃ কামরুজ্জামান জানান, শিক্ষার মানোন্নয়ন, পড়াশুনার প্রতি শিক্ষার্থীদের মনোযোগ সৃষ্টি ও উদ্বুদ্ধ করতে প্রতিবছর আমরা এ প্রতিযোগিতার আয়োজন করে থাকি৷

উল্লেখ্য, টাঙ্গাইল সদর উপজেলার চৌরাকররা গ্রামে ২০১০ সালে গড়ে ওঠে “বাতিঘর আদর্শ পাঠাগার”। প্রতিষ্ঠার পর থেকে পাঠাগারটি গ্রামের মানুষের মধ্যে পাঠাভ্যাস তৈরি ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে শিক্ষামূলক কর্মকান্ডের পাশাপাশি আর্তমানবতার সেবায় বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!