1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

বান্দরবানে জেলা সরকারি গণগ্রন্থাগারের বইয়ের করুন দশা

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ২৭৫ বার পঠিত

পাঠাগার বার্তা ডেস্ক : বাইরের বারান্দায় বিশালাকার বইয়ের স্তূপ পড়ে আছে। কাদামাটি আর ভেজা ভাব বইয়ের গায়ে লেগে আছে। ভবনের ভেতরে এলোমেলো পড়ে আছে অসংখ্য বই। চেয়ার-টেবিল ও মেঝেতেও ছড়িয়ে-ছিটিয়ে আছে। মেঝেতে আধা ইঞ্চি পরিমাণ কাদা মাটি জমে আছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানতে ও জ্ঞান আহরণ করতে তৈরি করা কর্নারটি টেবিল-চেয়ার বইপত্র কাদামাটি আর পানিতে ভিজে একাকার। এটি বান্দরবান জেলা সরকারি গণগ্রন্থাগারের চিত্র।

যারা গণগ্রন্থাগারটিতে নিয়মিত যেতেন তাদের চোখে আজ অচেনা এই জ্ঞানভান্ডার। বন্যার পানি যেন গণগ্রন্থাগারটিতে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। গত এক সপ্তাহ ধরে টানা ভারী বৃষ্টিতে পাহাড়ি ঢলের পানি লাইব্রেরির ভেতরে প্রবেশ করে এমন অবস্থা করেছে। গত মঙ্গলবার বন্যার পানি সরকারি গণগ্রন্থাগারটিতে ঢুকে পড়ায় কম্পিউটার, বেশিরভাগ, নথিপত্রসহ অসংখ্য জিনিসপত্র নষ্ট হয়ে গেছে।
শনিবার সকালে সরেজমিন দেখা যায়, হাজার হাজার বই লাইব্রেরির বারান্দায় স্তূপ করে রাখা হয়েছে। সবগুলো বইয়ে কাদামাটি লেগে আছে। লাইব্রেরির ভেতরে আধা ইঞ্চি কাদামাটি জমে আছে। সারি সারি বইয়ের সেলফ মাটিতে পড়ে আছে। চেয়ার-টেবিল এলোমেলো পড়ে আছে। তিনজন লোক কাদামাটি থেকে বই সংগ্রহ করছেন। বন্যার পানির ক্ষত এখনও চারদিকে। পানির চিহ্ন দেখে বুঝা যায় বন্যার পানি প্রায় নয় ফুট উচ্চতায় গ্রন্থাগারে ঢুকেছিল। এতটুকু উচ্চতায় বন্যার পানি উঠবে তা কল্পনা করা যায় না বলে সংশ্লিষ্টদের মত।

বান্দরবান সরকারি কলেজে অনার্স পড়ুয়া দীপায়ন শীল বলেন, ‘বান্দরবানে এমন বন্যা আমার জীবনে দেখিনি। আমি নিয়মিত লাইব্রেরিতে যাওয়ার চেষ্টা করতাম। এখন কোথায় গিয়ে সময় কাটাব জানি না। বেশির ভাগ বই পানিতে নষ্ট হয়ে গেছে।’

বান্দরবান সরকারি গণগ্রন্থাগারের ইনচার্জ মা শৈ সিং বলেন, ‘সোমবার রাতে বন্যার পানি আসতে থাকে। আমরা রাতের মধ্যে চেষ্টা করেছি বইগুলো নিরাপদ জায়গায় রাখতে। কিন্তু পারিনি।’ তিনি আরও বলেন, ‘২০১৯ সালেও লাইব্রেরিতে পানি উঠেছিল। সেই হিসাব করে নিচে থাকা বইগুলো নিরাপদ জায়গায় রাখা হয়েছিল। কিন্তু আমাদের কল্পনার বাইরে পানি উঠেছে।’

তিনি বলেন, ‘লাইব্রেরিতে ৩৪ হাজার বই আছে। ২০১৯ সালে প্রায় ৩ হাজার বই নষ্ট হয়ে যায়। যদি লাইব্রেরি ভবনটি দুই তলাবিশিষ্ট হতো তাহলে সম্পূর্ণ বই রক্ষা করা যেত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!