1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে পথনাটক সম্মুখে থেকে লড়াই করেছে- সংস্কৃতি প্রতিমন্ত্রী

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ১৭১ বার পঠিত

পাঠাগার বার্তা ডেস্ক : সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, ‘৭৫ পরবর্তী সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে পথনাটক সম্মুখে থেকে লড়াই করেছে। তারা বরাবরই স্বাধীনতার সপক্ষের শক্তি হিসাবে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। পথনাটক সামাজিক অসঙ্গতি, অন্যায়, অবিচার, শোষণ, নিপীড়নের বিরুদ্ধে অগ্রণী ভূমিকা পালনের মাধ্যমে গণমানুষের মুক্তির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

প্রতিমন্ত্রী আজ বিকালে রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে বাংলাদেশ পথনাটক পরিষদ আয়োজিত ‘শীতকালীন নিয়মিত মৌসুমী পথনাটক কর্মসূচি’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রধান অতিথি বলেন, পথনাটকের সুবিধা হলো কোনো প্রকার পূর্ব প্রস্তুতি ছাড়াই যেকোনো ইস্যুকে কেন্দ্র করে যেকোনো স্থানে মঞ্চায়ন করা যায়। বিগত ২৮ বছর ধরে বাংলাদেশ পথনাটক পরিষদ নিয়মিতভাবে ‘শীতকালীন মৌসুমী পথনাটক কর্মসূচি’ বাস্তবায়ন করে আসছে উল্লেখ করে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে পথনাটক পরিষদের সকল কার্যক্রমে সহযোগিতার হাত প্রসারিত থাকবে।

বাংলাদেশ পথনাটক পরিষদ এর সভাপতি মিজানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন বাংলাদেশ শিশু একাডেমির একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম। আলোচনা করেন বাংলাদেশ পথনাটক পরিষদ এর সহসভাপতি ড. রতন সিদ্দিকী ও নাট্যজন জাহাঙ্গীর হোসেন এবং নাট্যব্যক্তিত্ব মীর জাহিদ হাসান।

স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পথনাটক পরিষদ এর সাধারণ সম্পাদক আহাম্মেদ গিয়াস। শুভেচ্ছা বক্তৃতা করেন ‘শীতকালীন নিয়মিত মৌসুমী পথনাটক কর্মসূচি’ এর আহবায়ক মো. শাহনেওয়াজ।

প্রতিমন্ত্রী এর আগে ঢাকা জেলার সাভারস্থ ব্র্যাক সিডিএম সেন্টারে ব্র্যাক কুমন লিমিটেড আয়োজিত ৪র্থ বার্ষিক ASHR (Advanced Student Honor Roll) সনদ প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!