1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

বিশ্বনাথে সোনাপুর চ্যারেটি গ্রুপের কৃতি শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের সংবর্ধনা প্রদান

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ২০০ বার পঠিত

 

সালেহ আহমদ (স’লিপক): সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজীতে সোনাপুর চ্যারিটি গ্রুপের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ পল্লীমঙ্গল কন্টিবিউটেড একাডেমি (পিএমসি) উচ্চ বিদ্যালয়ের ২০ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) দুপুরে পল্লীমঙ্গল কন্টিবিউটেড একাডেমি (পিএমসি) উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠান চ্যারেটি গ্রুপের এডমিন যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্জ্ব আজিজুর রহমানের পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিম মিয়া।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জুলফিকার আলীর পরিচালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিশী কান্ত দাস, সহকারী শিক্ষক সুহেল মিয়া, ম‍্যানেজিং কমিটির সদস‍্য সিদ্দিকুর রহমান মানিক, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস‍্য ফারুক আহমদ, চ‍্যারিটি সদস‍্য তারেকুল ইসলাম, এখলাছ মিয়া প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সংবর্ধিত শিক্ষার্থী ফাইজা তাবাস্সুম মনিকা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন শিক্ষার্থী ইকরামুল ইসলাম।

এসময় বিদ‍্যালয়ের সহকারী শিক্ষক মো. দিলোয়ার হোসেন, মো. আতাউর রহমান, নাসরিন খাতুন, নাজিমুল ইসলাম, জাহেদুল আলম, মো. সোরাব হোসেন, নজরুল ইসলাম প্রামাণিক, অফিস সহকারী হাবিব উল্লাহ, চ্যারিটি গ্রুপের সদস্য শাহাব উদ্দিন মিজান, রুবেল মিয়া, মাহবুব হাসান, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!