1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি কর্তৃক কবিতা আবৃত্তি প্রতিযোগীতা অনুষ্ঠিত

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : শনিবার, ৮ জানুয়ারি, ২০২২
  • ৩৬৬ বার পঠিত

খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় অধীনে বিশ্ব সাহিত্য কেন্দ্র হতে ভ্রাম্যমাণ লাইব্রেরি উদ্যোগে মুক্তিযুদ্ধ বিষয়ক কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়েছে মহালছড়ি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে। আজ সকাল ১০টা ঘটিকায় স্কুল কক্ষে এই আবৃত্তি অনুষ্ঠিত হয়।

এতে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্টু চাকমা, সহকারী শিক্ষক বিমলেন্দু চাকমা, সহকারী শিক্ষক বৃন্দা মজুমদার ও গ্রন্থাগার শিক্ষক চাইহ্লাউ মারমা প্রমুখ। ঘন্টাব্যাপী আবৃত্তিতে অংশগ্রহণ করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। আবৃত্তি শেষে বিচারকের ঘোষণায় আসমা আক্তার’কে ১ম স্থান, সুইটি দেবনাথ’কে ২য় স্থান ও সুনীতা মারমাকে ৩য় স্থান হিসেবে ঘোষণা করা হয়।

উক্ত আবৃত্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ব সাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ লাইব্রেরি এর লাইব্রেরি কর্মকর্তা প্রসন্ন রায়। লাইব্রেরি কর্মকর্তা বলেন, বিশ্ব সাহিত্য কেন্দ্রের আলোকিত মানুষ চাই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন প্রতিযোগীতা শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের কার্যক্রম চলছে। কিন্তু করোনা ভাইরাস সংক্রমণের কারণে দীর্ঘদিন সরাসরি কার্যক্রম বন্ধ ছিলো। এবং জানুয়ারী মাস থেকে এই বিভিন্ন প্রতিযোগীতা কার্যক্রম চলমান থাকবে।

প্রতি মাসে এই শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রতিযোগীতা কার্যক্রম অব্যাহত রাখবে। তবে অনলাইনে প্রতিযোগীতার কার্যক্রম চলমান রয়েছে। শেষে প্রতিযোগীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!