
স্টাফ রিপোর্টার :‘বিশ্ব হাতের লেখা দিবসের অঙ্গীকার, সবার হাতের লেখা হোক সুন্দর, দ্রুত ও পরিষ্কার’ স্লোগানকে সামনে রেখে হ্যান্ডরাইটিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এর উদ্যোগে ২৩ জানুয়ারি ২০২২ তারিখে দেশে বিশ্ব হাতের লেখা দিবস পালিত হয়। ১৯৭৭ সালে ২৩ জানুয়ারি কে বিশ্ব হাতের লেখা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। উল্লেখ্য বাংলাদেশে দ্বিতীয় বারের মত এ দিবসটি পালিত হয়েছে। দিবসটিকে সামনে রেখে ‘হ্যান্ডরাইটিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ’ এর ব্যাপক প্রস্তুতি থাকা সত্ত্বেও করোনা পরিস্থিতির অবনতির কারণে সরকারি বিধি মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে পরিসরে দিবসটি হয়।
সংগঠনের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক পরীক্ষা উপ-নিয়ন্ত্রক খোরশেদ আলম ভূঁইয়ার সভাপতিত্বে শাহবাগ চত্বরে র্যালি ও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক দিলীপ কুমার অধিকারী, উপদেষ্টা মিজানুর রহমান, সহ-সভাপতি আনিসুর রহমান নাঈম, সহ-সাধারণ সম্পাদক ফরিদুল আলম নিস্তার, আইন বিষয়ক সম্পাদক সাইদুর রহমান, দপ্তর সম্পাদক দীপঙ্কর বৈরাগী প্রমুখ। অন্যতম সৃজনশীল শিল্প হিসেবে হাতের সুন্দর লেখার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি বক্তাগণ সুন্দর হাতের লেখার ব্যাপক প্রসারের উপর জোর দেন।শিক্ষার্থীসহ সকল পেশার মানুষ অতিমাত্রায় প্রযুক্তিনির্ভর হওয়ার কারণে সুন্দর লেখার চর্চা বিলুপ্তপ্রায়।শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকগণের হাতের লেখা সুন্দর হলে শিক্ষার্থীদের ও হাতের লেখা সুন্দর হবে বলে বক্তাগনের অভিমত। এ ব্যাপারে ‘হ্যান্ডরাইটিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ’ এর লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরে সুন্দর লেখা চর্চা বৃদ্ধিতে বক্তাগণ সরকারি পৃষ্ঠপোষকতার আহ্বান জানান। তাছাড়া বছরের ১৫ ডিসেম্বরকে সরকারিভাবে ‘জাতীয় হাতের লেখা দিবস’ হিসেবে স্বীকৃতি দেবার ও সরকারিভাবে পালন করার দাবি জানানো হয়।
Leave a Reply