1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

বীর মুক্তিযোদ্ধাদের নামে রাস্তার নামকরণ করা হবে- শাহনওয়াজ মিলাদ গাজী এমপি

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩
  • ২০৭ বার পঠিত

হবিগঞ্জ জেলা প্রতিনিধি : জেলার নবীগঞ্জ উপজেলার গুজাখাইড় গ্রামে বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দীন সিদ্দিকীর বাড়ির ফটক উদ্বোধন করেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ (মিলাদ)। তিনি বলেন- ‘বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করে যাচ্ছে। আমার সংসদীয় আসনের বিভিন্ন জায়গায় বীর মুক্তিযোদ্ধাদের নামে রাস্তার নামকরণ করা হবে।’

নবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও নবীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব রত্নদীপ দাস রাজুর পরিচালনায় আজ দুপুরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জাতীয় সংসদের বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট গতিগোবিন্দ দাশ, হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার গৌর প্রসাদ রায়, সাবেক সাংগঠনিক কমান্ডার শফিকুল ইসলাম, নবীগঞ্জ পৌর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌর চন্দ্র রায়, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি শেখ শাহনূর আলম ছানু, নবীগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক নুরুজ্জামান তালুকদার, মুক্তিযোদ্ধা সন্তান নিজামুল ইসলাম চৌধুরী, মুক্তিযোদ্ধা সন্তান মুশতাক আহমেদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!