1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

বীর মুক্তিযোদ্ধা মেজর (অব:) সুরঞ্জন দাস’র স্বস্ত্রীক মৃত্যুতে পাঠাগার বার্তার সম্পাদক’র গভীর শোক প্রকাশ

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ৩৬২ বার পঠিত

স্টাফ রিপোর্টার : মহান মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তি, কীর্তিনারায়ণ কলেজের প্রতিষ্ঠাতা, অধুনালুপ্ত জাতীয় পত্রিকা দৈনিক মাতৃভূমি পত্রিকার সম্পাদক ও প্রকাশক, বিশিষ্ট সমাজসেবক মেজর (অব:) সুরঞ্জন দাস ও তাঁর সহধর্মিণী সুপর্ণা দাস’র মৃত্যুতে পাঠাগার বার্তা’র সম্পাদক ও প্রকাশক রত্নদীপ দাস রাজু গভীর শোক প্রকাশ করেন।

এক শোক বার্তায় তিনি উল্লেখ করেন, মেজর (অব:) সুরঞ্জন দাস মহান মুক্তিযুদ্ধের ৫নং সেক্টরের শেলা সাব-সেক্টরে কোম্পানি কমান্ডার হিসেবে অসীম সাহসীকতার সাথে যুদ্ধ করেন। দেশের স্বাধীনতার পর দেশ গড়তে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। সমাজকে সুশিক্ষার আলোয় আলোকিত করতে কীর্তিনারায়ণ কলেজ প্রতিষ্ঠা করেন। তাঁর মৃত্যুতে দেশ ও সমাজের অপূরণীয় ক্ষতি হলো।

উল্লেখ্য যে, বাংলাদেশ সময় গতকাল শেষ রাতে কানাডার ভেংকুভার শহরের নিজ বাসায় ফেরার পথে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনার স্বীকার হন, এতে মেজর (অব:) সুরঞ্জন দাস ও তাঁর স্ত্রী সুপর্ণা দাসও দূর্ঘটনা স্থলেই প্রাণ হারান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!