
স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার “বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার”- এর উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বই পাঠ, কবিতা আবৃত্তি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গ্রন্থাগারের পরিচালনা পর্ষদের সভাপতি রত্নদীপ দাস রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈকত দাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন- পরিচালনা পর্ষদের সাংগঠনিক সম্পাদক ঝিনুক দাশ, পাঠক ফোরামের সহ-সভাপতি দেবাশীষ দাশ রতন, সাংগঠনিক সম্পাদক কনিক দাশ শুভ, দপ্তর সম্পাদক পার্থ দাশ, ক্রীড়া ও সাংস্কৃতিক ফোরামের সাংগঠনিক সম্পাদক রিপন দাশ প্লাবন, পাঠক ফোরামের সদস্য গৌরা দাশ, গ্রন্থাগারের অফিস সহায়ক পার্থ দাশ প্রমুখ। সভার শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগষ্টে শাহাদাত বরনকারী সবার বিদেহী আত্মার শান্তি কামনায় নীরবতা পালন করা হয়। বঙ্গবন্ধুর লেখা অসমাপ্ত আত্মজীবনী থেকে পাঠ ও বঙ্গবন্ধু বিষয়ক কবিতা আবৃত্তি করা হয়।
Leave a Reply