1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দ্র দাস স্মরণে – রামকৃষ্ণ তালুকদার

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১৫৩ বার পঠিত

বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দ্র দাস স্মরণে –
রামকৃষ্ণ তালুকদার 

‎মহান মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দ্র দাস,
‎স্মরণীয় বরণীয় তুমি ইতিহাসের নাম।
‎রক্তে লেখা সেই একাত্তরের গান—
‎তুমি তার সাহস, তুমি তার প্রাণ।।

‎দেশমাতৃকার ডাকে সাড়া দিয়ে,
‎ছুটে গিয়েছিলে যুদ্ধের ময়দানে।
‎ভয়কে পেছনে ফেলে দৃপ্ত পায়ে,
‎দাঁড়িয়ে ছিলে স্বাধীনতার টানে।।

বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দ্র দাস

‎গোলার শব্দে কেঁপেছে ভুবন,
‎তবু থামেনি তোমার অগ্রযাত্রা।
‎তোমার চোখে ছিল জয়ের স্বপ্ন—
‎বাংলার মুক্তির পবিত্র মাত্রা।।

‎তোমার ত্যাগে রাঙা এই মাটি,
‎তোমার সাহসে উড়েছে পতাকা।
‎আজও বাতাসে ভেসে আসে,
‎তোমার বীরত্বের অমল শিখা।।

‎হে বীর, তোমায় করি প্রণাম,
‎শ্রদ্ধায় ভরে ওঠে প্রাণ।
‎তোমার পথেই চলার আহবান—
‎এই হোক আমাদের সবার অঙ্গীকার।।

লেখক: ‎কবি ও সাংবাদিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!