1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

‘বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’- এ জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৬৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ‘বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’- এ জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। এবারের জাতীয় গ্রন্থাগার দিবস-এর প্রতিপাদ্য বিষয় ছিল ‘স্মার্ট গ্রন্থাগার, স্মার্ট বাংলাদেশ।’ দিবসটি উপলক্ষে আজ সকালে গ্রন্থাগারে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়। গ্রন্থাগারের পরিচালনা পর্ষদের সভাপতি রত্নদীপ দাস রাজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৭নং করগাঁও ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের মেম্বার বিকাশ দত্ত রায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মেম্বার ফনী ভূষণ দাশ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রূপায়ণ দাশ, গ্রন্থাগার পরিচালনা পর্ষদের সহ-সভাপতি প্রদীপ চন্দ্র দাশ (পল্টু)। বক্তাগণ জাতীয় গ্রন্থাগার দিবসের গুরুত্ব তুলে ধরে বলেন- বর্তমান সরকার গ্রামে-গঞ্জে বই পড়া ও পাঠাগার আন্দোলন কে ছড়িয়ে দিতে যুগোপযোগী বিভিন্ন উদ্যোগ নিয়েছে, যা তরুণ প্রজন্মকে বই ও পাঠাগার মুখী করতে ভূমিকা রাখছে। আমাদের সবার উচিত গ্রন্থাগারের মাধ্যমে অনুষ্ঠিত সকল কার্যক্রমে অংশগ্রহণ করে পাঠাগার আন্দোলনকে ছড়িয়ে দেওয়া।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- গ্রন্থাগারের পাঠক ফোরামের সহ-সভাপতি দেবাশীষ দাশ রতন, সাংস্কৃতিক সম্পাদক পার্থ দাশ, ক্রীড়া ফোরামের সাংগঠনিক সম্পাদক প্লাবন দাশ রিপন, সদস্য রিমন দাশ, শাওন দাশ প্রমুখ। আলোচনা সভা শেষে র‍্যালী অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!