1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার-এ আলী যাকের মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠের বই বিতরণ

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৩৩৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার: মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি, একাত্তরের কন্ঠযোদ্ধা ও বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন প্রয়াত আলী যাকের স্মরণে ‘আলী যাকের মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ উদ্যোগ’– এর বই বিতরণ অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার-এ স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ১৫ জন শিক্ষার্থীদের মধ্যে উক্ত বই বিতরণ করা হয়। গ্রন্থাগারের পরিচালনা পর্ষদের সভাপতি রত্নদীপ দাস রাজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নবীগঞ্জ উপজেলার ৭নং করগাঁও ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক লিপটন দাশ। গ্রন্থাগারের পাঠক ফোরামের সভাপতি দেবাশীষ দাশ রতনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- শিক্ষানুরাগী কাজল দাশ, প্রবাসী মিঠু দাশ, ক্রীড়া ও সাংস্কৃতিক ফোরামের সহসভাপতি জনি দাশ, পাঠক ফোরামের সহ সাংগঠনিক সম্পাদক জয় দাশ, ক্রীড়া ও সাংস্কৃতিক ফোরামের সাংগঠনিক সম্পাদক পার্থ সারথী দাশ, অনিক দাশ, অর্য্য দাশ, সৈকত দাশ, সৃষ্টি দাশ, অলি দাশ, তীর্থ দাশ প্রান্ত দাশ, দ্বীপ দাশ, জিৎ দাশ, দীপ শেখর দাশ, সাজু দাশ প্রমুখ।

বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীর জন্য আনোয়ার পাশার রাইফেল রোটি আওরাত, কলেজ পর্যায়ের শিক্ষার্থীর জন্য ঝর্ণা বসু ও মফিদুল হক সম্পাদিত অবরুদ্ধ অশ্রুর দিন: পারিবারিক স্মৃতিভাষ্য ১৯৭১, স্কুল পর্যায়ের শিক্ষার্থীর জন্য রশিদ হায়দারের খোঁজে ফিরি গ্রন্থ প্রদান করা হয়েছে। উল্লেখ্য যে, নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাস ছড়িয়ে দিতে ৫০টি বেসরকারি গণগ্রন্থাগারকে সাথে নিয়ে আলী যাকের ৩য় মুক্তিযুদ্ধ গ্রন্থপাঠের আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!