1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

বেলা’র উদ্যোগে একবার ব্যবহার্য প্লাষ্টিকের প্রভাব শীর্ষক সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠান

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১১ বার পঠিত

মিজানুর রহমান রিপন (কিশোরগঞ্জ প্রতিনিধি): বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি ((বলা)’র উদ্যোগে আজ ১০ সেপ্টেম্বর ২০২৫ বুধবার কিশোরগঞ্জ জেলায় সরযূ বালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে একবার ব্যবহার্য প্লাস্টিকের প্রভাব শীর্ষক সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠান পরিচালনা করা হয়। সরযূ বালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফেরদৌসী আক্তার খানমের সভাপতিত্বে ও বেলা’র টাঙ্গাইল বিভাগীয় কো-অর্ডিনেটর গৌতম চন্দ্র চন্দের উপস্থাপনায় প্রধান অতিথি ও রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মমিন ভূইয়া। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ওয়েপ এর নির্বাহী পরিচালক ও বেলা’র নেটওয়ার্ক সদস্য মোঃ মিজানুর রহমান রিপন, সরযূ বালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জান্নাতুল সুমাইয়া ও নুসরাত সামিয়া প্রমূখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ অধিপ্তরের পরিদর্শক শুভ্র চন্দ্র বিশ্বশর্মা, সরযূ বালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রোকেয়া আক্তার, ৫০ জন ছাত্রী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

অনুষ্ঠানে একবার ব্যবহার্য প্লাস্টিকের প্রভাব, পরিবেশ দূষণ, যানজট, দখল ও দূষণ হতে নদী রক্ষা বিষয়ক সচেতনতামূলক ব্যাপক প্রচারণা চালানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!