1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

বেসরকারি গণগ্রন্থাগারের উন্নয়নে দেশের একমাত্র পাঠাগার বিষয়ক মিডিয়া পাঠাগার বার্তা’র ছয় দফা দাবী

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ৫২৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশের অবহেলিত কিন্তু গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠান বেসরকারি গণগ্রন্থাগারের উন্নয়ন, অগ্রগতি ও ডিজিটালাইজেশনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনা’র কাছে আমাদের প্রাণের ছয় দফা দাবী সমূহ :

১. সকল অনুদান প্রাপ্ত ও রেজিষ্ট্রেশন প্রাপ্ত গ্রন্থাগারে বর্তমান সময়ের সাথে সামঞ্জস্য রেখে একজন গ্রন্থাগারিকের সম্মানী প্রদান করা।

২. হাইস্কুল ও কলেজের আদলে সকল অনুদান প্রাপ্ত ও রেজিষ্ট্রেশন প্রাপ্ত গ্রন্থাগারে ‘শেখ রাসেল ডিজিটাল কর্ণার’ স্থাপন করা।

৩. যে সকল গ্রন্থাগারের নিজস্ব জমি রয়েছে, সে সকল গ্রন্থাগারের জন্য আধুনিক লাইব্রেরি ভবন নির্মানের ব্যবস্থা করা।

৪. প্রত্যেক গ্রন্থাগারে বিনামূল্যে পত্রিকা সরবরাহ করতে প্রত্যেক জেলা ও উপজেলা প্রেসক্লাবের কাছে চিঠি পাঠানো।

৫. বর্তমান সময়ের সাথে সামঞ্জস্য রেখে গ্রন্থাগারের এককালীন অনুদানের বাজেট বাড়ানো।

৬. জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের মোট বাজেটের ৫% বাজেট স্ব স্ব এলাকার গণগ্রন্থাগারে অনুদান হিসেবে প্রদান করা।

ওয়েবসাইট : www.pathagarbarta.com
ইমেইল : pathagarbarta@gmail.com
মোবাইল : +৮৮০১৭৩৭-৯১২৪৯৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!