1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

বেসরকারি পাঠাগারের গ্রন্থাগারিকদের জ্ঞান ও দক্ষতা উন্নয়ন বিষয়ক চারদিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ২৬৪ বার পঠিত

এবাদুল সরদার রাহাত (স্টাফ রিপোর্টার) : দেশের বেসরকারি পাঠাগারের গ্রন্থাগারিকদের জ্ঞান ও দক্ষতা উন্নয়ন বিষয়ক চার দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার আজ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রনালয়ের সচিব মোঃ আবুল মনসুর। জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কবি মিনার মনসুরের সভাপতিত্বে ও জাতীয় গ্রন্থকেন্দ্রের সহকারী পরিচালক মোঃ ইনামুল হকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জাতীয় গ্রন্থকেন্দ্রের উপপরিচালক সুহিতা সুলতানা।

প্রশিক্ষক ছিলেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব হাসনা জাহান খানম, যুগ্ম-সচিব সুব্রত ভৌমিক, গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবুবকর সিদ্দিক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের গ্রন্থাগারিক কনক মনিরুল ইসলাম। রেজিস্ট্রেশন ও ব্রিফিং এ ছিলেন জাতীয় গ্রন্থকেন্দ্রের প্রকাশনা কর্মকর্তা নাসিমা আক্তার খাতুন, সহকারী গ্রন্থাগারিক মাহফুজা খাতুন। সারা বাংলাদেশের বেসরকারি পাঠাগারের ৬১ জন প্রতিনিধি/গ্রন্থাগারিক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!