1. admin@pathagarbarta.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পদক্ষেপ গণপাঠাগারের সদস্য সেলিমের স্মরণে শোকসভা অনুষ্ঠিত বন্যপ্রাণী বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই  বার্মিংহামে শেবুল চৌধুরীর ‘বৃক্ষের সাথে ভালোবাসা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন  দি এইডেড হাই স্কুল, সিলেট এর যুক্তরাজ্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ লন্ডনে দুইদিন ব্যাপী চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ‘জাতীয়ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম’-এ বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণ শাবিপ্রবিতে সৈয়দ মুজতবা আলী ও ফজল শাহাবুদ্দীন স্মরণে সেমিনার অনুষ্ঠিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত 

বৈরী আবহাওয়া উপেক্ষা করে পাক্ষিক কমলকুঁড়ি পত্রিকার ১৫তম বর্ষে পদার্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত 

পাঠাগার বার্তা
  • আপডেট সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ২৫৫ বার পঠিত

সালেহ আহমদ (স’লিপক): মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে “তৃণমূল সাংবাদিকতার অঙ্গিকার” স্লোগান ধারণকারী পাক্ষিক কমলকুঁড়ি পত্রিকার ১৫তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কেঁটে মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ মে) বিকাল সাড়ে ৪টায় কমলগঞ্জ উপজেলা বিআরডিবি হলরুমে পাক্ষিক কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক ও প্রকাশক পিন্টু দেবনাথ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর।

সাংবাদিক নির্মল এস পলাশের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা প্রকল্প কর্মকর্তা (পজিপ) মোর্শেদা খানম, শ্রীমঙ্গল উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. নাজমুল হোসেন, কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও দৈনিক সমকাল কমলগঞ্জ প্রতিনিধি প্রণীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ প্রেসক্লাব এর সদস্য সচিব আহমেদুজ্জামান আলম।

এসময় কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, দি এশিয়ান এইজ প্রতিনিধি মো. মোনায়েম খান, নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুস সালাম, দৈনিক কালবেলা প্রতিনিধি রাজু দত্ত, দৈনিক মাতৃভূমি প্রতিনিধি আব্দুস সালাম, শামীম তালুকদার প্রমুখ সহ পাক্ষিক কমলকুঁড়ি পত্রিকার সাথে সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অতিথিরা পাক্ষিক কমলকুঁড়ি পত্রিকার উত্তরোত্তর সফলতা কামনা করে তাদের বক্তব্যে বলেন, পত্রিকাটি বিগত ১৪ বছর ধরে এ অঞ্চলের সমস্যা, সম্ভাবনা, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও নানা সাময়িক ঘটনা পাঠকের সামনে তুলে ধরে ইতিমধ্যে সুনাম অর্জন করেছে। আগামীদিনগুলোতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশ করে ধারাবাহিকতা বজায় রেখে সামনের দিকে এগিয়ে যাবে। পরে অতিথিরা ১৫ বছর পদার্পণে পাক্ষিক কমলকুঁড়ি পত্রিকা বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন করেন।

পাক্ষিক কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক ও প্রকাশক পিন্টু দেবনাথ সভাপতির বক্তব্যে বৈরী আবহাওয়া উপেক্ষা করে পত্রিকার ১৫ বছর পদার্পণ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বিগত ১৪ বছর ধরে কতো সুখ-দুঃখ, হাসি-কান্না, আনন্দ-বেদনা আপনাদের সাথে ভাগাভাগি করে নিয়েছি। অনাগত আগামী দিনগুলোও আশা করছি আপনাদের প্রীতি ও ভালোবাসা আমাদের চলার পথে প্রেরণা যোগাবে।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

এক ক্লিকে বিভাগের খবর

error: Content is protected !!